১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

মাদক মামলায় জড়িত সন্দেহে বিস্তর চাপে 'পামেলা ঘনিষ্ঠ' রাকেশ, হাইকোর্টে হারের পরেই পলাতক নেতা

হাইকোর্টে মামলা হেরে যাওয়ার পরেই তার বাড়ি ঘিরে ফেললো বিশাল পুলিশ বাহিনী।
rakesh pamela Bengali News
রাকেশ পামেলা @twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৭

এবারে মাদক মামলায় বেশ কিছুটা চাপে পড়ে গেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং। বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার পর থেকেই রাকেশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছিল। এবারে হাইকোর্টে মামলা হেরে যাওয়ার পরেই তার বাড়ি ঘিরে ফেললো বিশাল পুলিশ বাহিনী। তাদেরকে তল্লাশিতে বাধা দিলেন রাকেশের ছেলে। রাকেশ পুত্রের সঙ্গে তাদের বিস্তর বচসা হলো। তিনি সোজা জানিয়েছিলেন, ওয়ারেন্ট না দেখাতে পারলে বাড়ি তল্লাশি করতে দেওয়া হবে না। অন্যদিকে পুলিসের পাল্টা যুক্তি, তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন। দুই পক্ষের মধ্যে বিস্তর বচসা এবং সমস্যার পরে যদিও পুলিশ তার বাড়ি তল্লাশি নেয়।

মাদক মামলায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ তাকে তলব করে পুলিশ। তিনি কাজের জন্য বাইরে আছেন বলে তিনি যেতে পারবেন না, এই মর্মে তিনি পুলিস কে পাল্টা চিঠি দেন। পরে তিনি আদালতের দ্বারস্থ অবধি হন। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়, তাকে পুলিশ মাদক মামলায় তলব করেছে, তাই এই মুহূর্তে কোনরকম স্থগিতাদেশ হবে না। আর এই হারের পরেই চরম বিপাকে পড়েছেন রাকেশ। বর্তমানে তিনি বেপাত্তা। অন্যদিকে, পুলিশও তার হাজিরা নিয়ে একেবারে অনড় অবস্থানে আছে। এই অবস্থায় রাকেশ কি করেন সেটাই দেখার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah