১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, জারি সতর্কতা

মৌসম ভবন জানিয়েছে, শীঘ্রই বর্ষা বিদায় নিচ্ছে দেশ থেকে
Rainy weather Bengali News
"গগনে গরজে মেঘ ঘন বরষা" নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৪:০৭

কাল মহালয়া। আর তার আগেই ফের আরও একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ দুপুর থেকেই কলকাতায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, বর্ষা বিদায় নিচ্ছে দেশ থেকে। কিন্তু এখনও বেশ কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে। এ রাজ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরে বেড়েছে।

উল্লেখ্য, কয়েক ঘণ্টা ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না। মূলত স্থানীয় ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হচ্ছে। ফলে বিস্তৃত এলাকায় না হয়ে ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে বৃষ্টি। আজ থেকে উত্তরবঙ্গে কিছুটা কমতে চলেছে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে সেভাবে বর্ষণ হবে না। বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ছাড়াও হুগলি ও হাওড়ার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পরিসংখ্যান বলছে এই বছরের মোট মৌসুমী বৃষ্টিপাতের পরিমান ৮৭৬.৮ মিলিমিটার। শেষ ১৩ বছরে এই সেপ্টেম্বরে সর্বাধিক বৃষ্টি দেখেছে কলকাতা। একদিনে এত বৃষ্টি এর আগে ২০০৮-এর পর দেখেনি কলকাতা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body