১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে

উত্তরে আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির আশঙ্কা
cyclone yash rain river Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৮ আগস্ট ২০২১ ৯:১৬

আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে একনাগাড়ে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণের তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা ছাড়াও এই জেলাগুলির মধ্যে প্রধানত রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। একইভাবে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার ও কোচবিহারেও চলবে ভারী বৃষ্টিপাত।

এক সপ্তাহ আগেই জোড়া নিম্নচাপে জেরবার হয়েছে রাজ্যবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর প্রভৃতি উপকূলবর্তী রাজ্যে এখনো জল নিকেশ হয়নি। কলকাতাতেও নিকাশি ব্যবস্থার অচলাবস্থা নিয়ে শাসক বিরোধী সংঘাত বেঁধেছে। 'ম্যান মেড বন্যা' আখ্যা দিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এরই মাঝে আবারও লাগামহীন বৃষ্টিপাত চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

তবে বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম এখনই কাটবেনা,জানিয়েছে হাওয়া অফিস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮° সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯৪ শতাংশ। দক্ষিণে আজ থেকেই বৃষ্টিপাত শুরু হলেও আগামীকাল থেকেই উত্তরে ভারী বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata