১১ অক্টোবর, ২০২৬
দেশ

সাময়িকভাবে রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার

রাহুল তাঁর একটি টুইটে ধর্ষিতা নাবালিকার পরিজনদের সাথে ছবি পোস্ট করেন
rahun gandhi speak Bengali News
facebook.com/rahulgandhi
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৮ আগস্ট ২০২১ ৬:৫২

দিল্লীর নাঙ্গালে দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং তার মৃতদেহ গোপনে দাহ করে দেওয়ার ঘটনায় গর্জে উঠেছিল সমগ্র দেশ। সমস্ত বিরোধী নেতাদের সুরে সুর মিলিয়ে প্রতিবাদ করেছিলেন রাহুল গান্ধীও। তবে এর মাঝেই তিনি তাঁর একটি টুইটে ধর্ষিতা নাবালিকার পরিজনদের ছবি পোস্ট করেন। যার জেরেই সাময়িক সময়ের জন্য তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার।

প্রসঙ্গত, বুধবারে রাহুলের ঐ বিতর্কিত ছবিটি ছাড়ার পরই তা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে। বৃহস্পতিবারই তাঁর ছাড়া ছবির বিরুদ্ধে দিল্লী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দিল্লীবাসী আইনজীবী বিনীত জিন্দাল। তাঁর অভিযোগের মুল বক্তব্য ছিল, রাহুল তাঁর পোস্টে ধর্ষিতা নাবালিকার পরিচয় প্রকাশ করে দিয়েছেন। ছবিটিতে রাহুলকে নাবালিকার বাবা ও মায়ের সাথে গাড়ির ভিতর বসে থাকতে দেখা যায়। সে জন্যই তাঁদের পরিচয় প্রকাশ হয়ে গেছে বলেই দাবী করেন ঐ আইনজীবী।

এই ঘটনার পরই, বৃহস্পতিবার, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশান অফ চাইল্ড রাইটস(এনসিপিসিআর) টুইটার ইন্ডিয়ার কাছে রাহুলের বিরুদ্ধে পসকো আইনের মারফত এই বিষয়ে পদক্ষেপ গ্রহনের নোটিশ পাঠায়। আর তার জেরেই সাময়িকভাবে বন্ধ রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট। এই বিষয়ে কংগ্রেসের তরফ থেকে টুইটারে জানানো হয়েছে, “শ্রী রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট অস্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং তা পুনরুদ্ধারের ব্যবস্থাও চলছে। ততক্ষণ, তিনি অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে সকলের সাথে যোগাযোগ রাখবেন এবং মানুষের হয়ে, তাঁদের চাহিদার লড়াই চালিয়ে যাবেন। জয় হিন্দ!”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster