২৮ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

পাণ্ডবেশ্বর আসনে বিজেপির টিকিট পেলেন দলত্যাগী জিতেন্দ্র তিওয়ারি, দেখুন তিনি কি জানাচ্ছেন

এদিন বিজেপির কোর কমিটির বৈঠকর পর পাণ্ডবেশ্বরের প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে জিতেন্দ্রকে
Jitendra Tiwari Bengali News
জিতেন্দ্র তিওয়ারি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ৬:০৯

একবার বিজেপি, আবার তৃণমূল, তারপর আবার বিজেপি! সবশেষে বিজেপিতে এসেই পেলেন টিকিট। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রথমে পাণ্ডবেশ্বর বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু, সেই সময় তাঁকে বিজেপিতে নেওয়া হয়নি। তারপর আবার তৃণমূলের ফিরে যান। তৃণমূলে ফিরে গেলেও তলে তলেই যোগাযোগ রাখছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে। দিন কয়েক আগে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। আর যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কার হিসেবে পেলেন পাণ্ডবেশ্বর এর টিকিট। এতদিন পর্যন্ত পাণ্ডবেশ্বর এর বিধায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি।

এবারে শুধুমাত্র দল পাল্টেছে, এখনো তিনি একই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিকিট পাওয়ার পর অত্যন্ত খুশি জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র বলেছেন, "দলের হয়ে টিকিট পেয়ে আমার খুব ভালো লাগছে। আমাকে প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ভারতীয় জনতা পার্টি কে অসংখ্য ধন্যবাদ।" তবে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও বেশ কয়েকদিন ধরে জিতেন্দ্র তিওয়ারি ব্যাপারে কানাঘুষো শোনা যাচ্ছিল। যখন তিনি প্রথমবার বিজেপিতে যোগদান করতে আসেন তখন তার বিরোধিতা করেছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তার পরেও বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি ঘনিষ্ঠতা বজায় রেখেছিলেন।

এর আগেও বিজেপি নেতাদের সঙ্গে তাকে একসাথে দেখা গিয়েছিল। বিজেপিতে যোগ না দিতে পেরে তৃণমূল কংগ্রেসের ফিরে যাবার পরেই জিতেন্দ্রকে দেখা গিয়েছিল একটি পাঁচতারা হোটেলে বিজেপির বৈঠকে। তখন বিষয়টিকে অনেকেই কাকতালীয় বলে মনে করেছিলেন। কিন্তু ধীরে ধীরে বোঝা যাচ্ছে, জিতেন্দ্র তিওয়ারি বেশ অনেকদিন ধরে বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রেখেছিলেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1