১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

বাড়ল বিধিনিষেধ, অক্টোবরেও চলবে না লোকাল ট্রেন!

৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল বিধিনিষেধ, পুজোয় মিলবে কিছুটা ছাড়
Nabanna Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:১৭

মিলল না রক্ষা। পুজোর মাসেও জারি বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করতে আগে থেকেই তৎপর সরকার। রাজ্যে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। বর্তমানে রাজ্য সরকারের তৎপরতায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও, বিধিনিষেধ সম্পূর্ণ তুলতে নারাজ রাজ্য সরকার। কাজেই, ফের বৃদ্ধি পেল বিধিনিষেধের মেয়াদ। পূর্বের ঘোষণা মতো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ জারি ছিল রাজ্য। আজ তা শেষ। তবে শেষ আর হল কই? এইবার বিধিনিষেধ বাড়িয়ে ৩০ অক্টোবর করল রাজ্য সরকার। তবে স্বস্তির খবর, এই বিধিনিষেধের নির্দেশিকার সঙ্গেই জানানো হয়েছে, দুর্গা পুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধে কিছুটা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ওই দিনগুলি কিছুটা বাড়তি সুবিধা মিলবে।

বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা বলা হয়েছে, বর্তমানে যে সমস্ত করোনা বিধি নিষেধ রাজ্যে চালু রয়েছে, ঠিক তেমনটাই চলবে গোটা অক্টোবর মাসেও। অক্টোবরেও চলবে না লোকাল ট্রেন। চলবে শুধুমাত্র স্টাফ স্পেশ্যাল। যদিও স্টাফ স্পেশ্যালগুলিতে স্টাফদের ওঠাই ঝক্কির হয়েছে। স্টাফ স্পেশ্যালের সংখ্যা মাঝে একবার বাড়ানো হলেও, তাতে ভীড় মোটেই কমেনি।

তবে লোকাল ট্রেনের সঙ্গেই মেট্রো রেলের চলাচলও নিয়ন্ত্রিতই থাকছে অক্টোবর মাসে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, পুজোর জন্য আগামী সপ্তাহ থেকেই বাড়বে মেট্রো।

এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবরেও রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। তবে পুজোর দিনগুলি দর্শনার্থীদের সুবিধার্থে ১০ থেকে ২০ অক্টোবর অব্দি রাত্রিকালীন কার্ফু থাকবে না। এর ফলে রাতেও বেড়ানো যাবে। এর সঙ্গেই পুজোয় জনসচেতনতা এবং মানুষের ঢল নিয়ন্ত্রণে তৎপর হতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body