১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

চূড়ান্ত হল কলকাতা-হাওড়ায় পুর নির্বাচনের সূচী

এখন শুধু নির্বাচন কমিশনের শিলমোহর দেওয়া বাকি
elction machine evm Bengali News
ইভিএম -
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৭ নভেম্বর ২০২১ ১০:১০

পুজোর পালা সাঙ্গ হতেই বেজে উঠল কলকাতা ও হাওড়ার পুরভোটের ঘন্টা। পুরদপ্তরের সাথে নির্বাচন কমিশনের আলোচনাও প্রায় শেষ। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর দুই পুরসভাতেই বকেয়া নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। এই মর্মে ২৫ শে নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৫০টি ওয়ার্ডে (পূর্বতন কর্পোরেশন) ভোটগ্রহণের দিন ১৯ ডিসেম্বর (রবিবার) এবং গণনার দিন ২২ ডিসেম্বর (বুধবার) ধার্য হয়েছে।

পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল অর্থাৎ শনিবার জানিয়েছেন, "দুই পুরসভার বকেয়া ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানতে চেয়েছিল কমিশন। রাজ্য সরকার থেকে চিঠি দিয়ে নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে।" অন্যদিকে, উত্তরবঙ্গে নবনির্মিত ময়নাগুড়ি ও ফালাকাটা এবং নির্বাচন বাকি থাকা ১১০টি পুরসভায় ভোটগ্রহণ হতে পারে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। নিরাপত্তার কারণে এবং পুলিশের দরকারে জেলার পুরভোট দুই বা তিন দফায় করা যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।

কমিশন আরও জানিয়েছে, ২৫শে নভেম্বর তাদের দ্বারা বিজ্ঞপ্তি জারি করার পরেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২রা ডিসেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ৩রা ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ঠা ডিসেম্বর। হাতে সময় কম, তাই বিদায়ী কাউন্সিলররা নিজেদের বকেয়া উন্নয়নমূলক কাজ মেটানোর জন্য তৎপরতা দেখাচ্ছেন, বলাই বাহুল্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra