১১ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

বিধ্বংসী অগ্নিকাণ্ড আইআইটি খড়গপুরে, আগুন নেভাতে হিমশিম দমকল

যদিও এই আগুন কিভাবে লাগলো সেই নিয়ে ধন্দে আইআইটি কর্তৃপক্ষ থেকে কর্মীরা সকলেই
Fire fighters Bengali News
~pexels
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ২২:১২

এবারে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল খড়গপুর আইআইটিতে। সন্ধ্যেবেলা ক্যাম্পাসের ভিতরে থেকে হেলিপ্যাডে আগুন লাগে। খুব দ্রুত সেই আগুন সেখান থেকে আশে পাশে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এক কিলোমিটার জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই আগুন। এই আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। হোস্টেলের কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে ছিল এই আগুন থেকে। তারা দ্রুত খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দমকল এসে পৌঁছায়।যুদ্ধকালীন তৎপরতায় দমকলের দুটি ইঞ্জিন এসে আইআইটি ক্যাম্পাসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইআইটি খড়গপুর সূত্রের খবর, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির মধ্যে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে। সন্ধ্যেবেলা সেই হেলিপ্যাডে আগুন লেগে যায়।

দমকলকর্মীরা জানাচ্ছেন, খুব দ্রুত এই আগুনের ফুলকি এদিক-ওদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের রূপ নিয়েছিল ওই আগুন। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এই আগুনের জেরে হোস্টেল বা মূল ক্যাম্পাসে তেমন ক্ষতি হবে না বলে জানা গিয়েছে। যদিও এত উচ্চ স্তরের নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা আইআইটি ক্যাম্পাসে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো সেই নিয়ে ধন্দে সকলে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। যদিও বিষয়টি নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাচ্ছেন না আইআইটি কর্তৃপক্ষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah