১৭ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

"মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র", কাঁথি জনসভা থেকে প্রতিশ্রুতি মোদির

মোদি জানিয়েছেন, "২ মে মমতাকে দুয়ার দেখিয়ে দেবে বাংলার মানুষ"
modi in contai Bengali News
নরেন্দ্র মোদী twitter@bjp4bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৬:১৫

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া প্রচারে ঝড় তুলতে আজ বুধবার ফের বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ মেদিনীপুরের কাঁথিতে জনসভায় উপস্থিত ছিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের বহিরাগত আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বেশ বিরক্ত হয়ে হুংকার দিয়ে বলেছেন, "এই পবিত্র বঙ্গভূমিতে কেউ বহিরাগত নয়। যে মাটিতে রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মেছেন, সেই মাটিতে কেউ বহিরাগত হতে পারে না। বাঙালি সবাইকে আপন করে নেয়। এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়।" অবশ্য সেইসাথে তিনি ঘোষণা করেছেন, "বাংলায় বিজেপি সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র।"

এছাড়া এদিন জনসভায় নরেন্দ্র মোদি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেছেন, "দিদি সব জায়গাতে গিয়ে উন্নয়নের বাহানা দিচ্ছে। শেষ ১০ বছরে অনেক উন্নতি করেছেন, তা দেখাতে পারবেন? কেউ জিজ্ঞেস করলে গালি দেন কেন?" এছাড়াও তিনি জানিয়েছেন, "দিদির দিন শেষ। ২ মে নির্বাচনের ফল প্রকাশ হলে বাংলার মানুষ দিদিকে দুয়ার থেকে দরজার পথ দেখিয়ে দেবে। তৃণমূলের খেলা ধরে ফেলেছে বাংলার মানুষ। বাংলার একটা ছোট্ট বাচ্চাও বুঝে গেছে সব।" সেইসাথে জনসভায় উপস্থিত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিয়েছেন। এবার থেকে বিজেপির স্লোগান, "বাংলার দরকার, বিজেপি সরকার।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1