১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শুনতে হত গালিগালাজ, প্রতিবাদ করায় মিলল মার!

শারীরিক প্রতিবন্ধী কিশোর এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে, ঘটনা হাওড়ার
night people blur crime nightmare Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৬

ছোট থেকেই একটি হাত ছোট, অন্যটি অপেক্ষাকৃত বড়। এই নিয়েই প্রতিনিয়ত পাড়ার কিছু ছেলে তাকে উত্যক্ত করত। বাচ্চাদের ব্যাপারে সেভাবে নাক গলাত না ওই কিশোরের পরিবার। বর্তমানে ওই কিশোরের বয়স ১২ । সূত্রের খবর, বাড়ির বাইরে যেতেই তাকে গালিগালাজ করে একদল যুবক। অভিযোগ, প্রতিবাদ করায় শারীরিক প্রতিবন্ধী ওই যুবককে মারধর করে স্থানীয় যুবক।

ঘটনাটি হাওড়ার (Howrah) বাঁকড়ার নিউ মণ্ডল পাড়ার। সূত্রের খবর, লাগাতার উত্যক্ত করা হত ওই প্রতিবন্ধী কিশোরকে। পরিবারের অভিযোগ, যখনই ওই কিশোর রাস্তায় বের হয়, তখন এলাকার কয়েকজন যুবক নানানভাবে তাকে উত্যক্ত করে। গালিগালাজ করার পাশাপাশি তাকে প্রায়ই মারধরও করা হয় বলেও অভিযোগ পরিবারের তরফে।

তবে গতকাল রাতে তা চরমে পৌঁছায়। বাড়ি থেকে বেরোতেই চলে গালিগালাজ। সেই সময় কিশোর প্রতিবাদ করে। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয়। পরিবারের আরও অভিযোগ, কিশোরের পরিবার যখন তাকে উদ্ধার করতে যায় তখন দুষ্কৃতীরা তার বাবা-মা, পিসি এবং দাদু ঠাকুমাকেও মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ইতিমধ্যেই আক্রান্তের পরিবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বাঁকড়া ফাঁড়িতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra