১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

জারি অ্যালার্ট, কাল থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে
Rainy weather Bengali News
"গগনে গরজে মেঘ ঘন বরষা" নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৭:৪১

গঙ্গায় শেষ দিনের বিসর্জনে ভিজবে কলকাতাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, পূর্বাভাস ছিল আগেই। সেই মতোই ফের আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এমনকি কাল বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, "রবিবার ও সোমবার দু’দিনই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। রবিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। কলকাতা ছাড়া উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।"

এই আবহে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারও বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

জানা গিয়েছে, নিম্নচাপটি বর্তমানে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে। ধীরে ধীরে তা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আজ ও আগামীকাল আবহাওয়া একইরকম থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রবিবার সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা গড়াতেই আকাশ মেঘলা করে আসে। দুপুর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body