১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণাবর্ত, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায়

বৃষ্টিতে হাওড়া এবং শিয়ালদহ শাখার কারশেডে জল জমায় সূচি বদল বহু ট্রেনের
cyclone lighting night tree yash Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৯

ইতিমধ্যেই একটানা প্রবল বর্ষণে ডুবেছে কলকাতা সহ বাকি জেলাগুলি। আজও জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাতের মুখ দেখেছে বাংলা। এখনও জল জমে রয়েছে বহু জায়গাতেই। তার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সপ্তাহের শেষে। তার জেরে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এরফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। ক্রমেই সেটি ওড়িশা ও ছত্তীসগঢ়ের দিকে চলে যাবে। তার ফলে বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টিতে হাওড়া এবং শিয়ালদহ শাখার কারশেডে জল জমায় বেশ কিছু ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। বুধবার সব মিলিয়ে আটটি ট্রেন বাতিল করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে তিনটি ট্রেনের। বুধবার রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত শুধু বুধবার অর্থাৎ ২২ সেপ্টেম্বরেই ট্রেনের সময়সূচি বদল হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata