১১ নভেম্বর, ২০২৬
দেশ

নিজেদের কাঁধ থেকে দোষ ঝাড়তে হাইকোর্টের দারস্থ নির্বাচন কমিশন

সংবাদমাধ্যমের কারণেই নাকি কমিশনের ভূমিকার সমালোচনা হয়েছে, দাবি নির্বাচন কমিশনের
Madras High Court Bengali News
মাদ্রাজ হাইকোর্ট By Milei.vencel - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=21380081
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৩:৩৮

করোনা (Coronavirus) পরিস্থিতিতেও (Pandemic) আট দফা (8th Phase) ভোট, চলেছে দেদার প্রচার। বাইরের রাজ্য থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের জনসভায় উপছে পড়েছিল ভীড়। করোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন কমিশন (Election Commission) প্রচারে নিষেধাজ্ঞা দেয়নি, ভোটের এই আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। এরপরেও মাদ্রাজ হাইকোর্টের তরফে বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে নজর না দিলে বন্ধ করা হবে ভোট গণনা। এছাড়া, কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

আর তাই নিজেদের তরফ থেকে পরিস্কার থাকতে চাইছে কমিশন। সেই মোতাবেক এবার নিজেদের ভাবমূর্তি ‘স্বচ্ছ’ করতে, হাইকোর্টেরই দ্বারস্থ কমিশন। তাঁদের মত, মিডিয়ার কারণেই নাকি কমিশনের ভূমিকার সমালোচনা হয়েছে। সেই সঙ্গে মিডিয়ার কাজে লাগাম টানার সাথে, সংবাদমাধ্যম যেন আদালতের শুনানির সময় বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ দেখে মন্তব্য না করে, তা নিয়ে আবেদন জানাল নির্বাচন কমিশন।

কমিশনের তরফে আরও বলা হয়, "স্বাধীন সাংবিধানিক এজেন্সি হিসেবে দেশে নির্বাচন করানোর দায়িত্ব থাকে কমিশেনর উপর। কিন্তু মিডিয়ার খবর সেই কমিশনের ভাবমূর্তি নষ্ট করছে।" তবে শুধু সংবাদমাধ্যমের নামে নালিশ করা ছাড়াও রাজনৈতিক নেতা-নেত্রীরা নিজেদের কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছেন, এমনটাও মত কমিশনের।

উল্লেখ্য, প্রতিদিন রেকর্ড ভেঙেছে সংক্রমণ। তবুও প্রচারে ছিল তুমুল ভীড়। এহেন পরিস্থিতিতে দেশের চারটি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হয়। অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে গত ৬ এপ্রিল নির্বাচন শেষ হলেও পশ্চিমবঙ্গে আটদফা ভোট চলেছে। গতকালই পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়েছে, তবে এখন করোনাক্রান্তের সংখ্যা হাতের বাইরে। এই নিয়ে মাদ্রাজ হাইকোর্ট শুধু কমিশনকে নয়, কেন্দ্রকে আক্রমণ করেও বলেছিল, "সংক্রমণ রুখতে গত ১০-১৫ মাস কী করেছে কেন্দ্র? কোনও বিশেষজ্ঞর সঙ্গে আলোচনা করেছিল?" যদিও এনিয়ে কেন্দ্রের সাফাই ছিল, এভাবে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে, তা নাকি বোঝাই যায়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured