বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "জল ধরো জল ভরো" প্রকল্প শুরু করেছিল পশ্চিমবাংলায়। এবার আজ অর্থাৎ রবিবার ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর আদলে "বৃষ্টির জল ধরো" অভিযান শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বর্ষার আগে থাকতেই সব জলাশয় পরিষ্কার করে ১০০ দিন ব্যাপী বৃষ্টির জল সংরক্ষণ করা হবে। আজ প্রধানমন্ত্রী জল সংরক্ষণ প্রসঙ্গে গুরুত্ব আরোপ করে বলেছেন, ভারত দেশে অধিকাংশ জায়গায় মে-জুন মাসে বৃষ্টি হয়। তাই এখন থেকেই আমরা আশেপাশের জলাশয় পরিষ্কার করে বর্ষার জল ধরার ব্যবস্থা করতে পারি। জল সঞ্চয় এর জন্য জলাশয় পরিষ্কার করতে ১০০ দিনের অভিযান শুরু করা যেতে পারে। এছাড়া ইতিমধ্যেই জলশক্তি মন্ত্রক "বৃষ্টির জল ধরো" প্রকল্প শুরু করে দিয়েছে। এই অভিযানের মূল মন্ত্র হল "যেখানে পড়েছে, যখন পড়েছে, বৃষ্টির জল ধরো।"
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পশ্চিমবাংলায় জল ধরো জল ভরো প্রকল্প চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় এই প্রকল্পের সূচনা করেছিলেন। রাজ্যের তরফে জানানো হয়েছিল যে এই প্রকল্প চালু হলে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমবে। চাষের জন্য বৃষ্টির সময় সঞ্চিত জল ব্যবহার করা যাবে। এছাড়াও পরিশুদ্ধ করে পানীয় হিসেবে ওই জল ব্যবহার করা যেতে পারে। প্রথমে এই প্রকল্পে নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হলেও এখন দেশের প্রধানমন্ত্রী একটি প্রকল্প সূচনা করার কথা ভাবছেন।