২৭ সেপ্টেম্বর, ২০২৬
দেশ

তিনি কখনো তার শিকড়কে ভোলেননি, প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা গোলাম নবী আজাদ এর

আজাদ বললেন, "নরেন্দ্র মোদিকে দেখে শেখা উচিত। উনি প্রধানমন্ত্রী হবার পর নিজের শিকড় কে ভুলে যাননি। তিনি নিজেকে এখনও গর্ব করে চা ওয়ালা বলেন।"
Ghulam nabi aazaad and modi Bengali News
গোলাম নবী আজাদ এবং মোদি @twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ মার্চ ২০২১
শেষ আপডেট: ১ মার্চ ২০২১ ৬:১৪

রাজ্যসভার প্রাক্তন কংগ্রেস দলনেতাকে নিয়ে আবারও রহস্যের সঞ্চার। দিন কয়েক আগে শনিবারের জম্মুতে বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের G-23 বৈঠকে যোগ দিয়ে গান্ধী পরিবারে তিনি নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন তোলেন। আর এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ গোলাম নবী আজাদ। নরেন্দ্র মোদির ভূয়শী প্রশংসা করে আজাদ বললেন, "নরেন্দ্র মোদিকে দেখে শেখা উচিত। উনি প্রধানমন্ত্রী হবার পর নিজের শিকড় কে ভুলে যাননি। তিনি নিজেকে এখনও গর্ব করে চা ওয়ালা বলেন। প্রধানমন্ত্রী নিজের আসল চেহারা লুকাননি। উনি একজন মাটির মানুষ।" কিন্তু গুলাম নবি আজাদ এর এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে।

১৩ জন বর্ষিয়ান কংগ্রেস নেতার অভিমত, কংগ্রেসকে একেবারে ঢেলে সাজানো উচিত। এনিয়ে কংগ্রেস দল নেত্রী সোনিয়া গান্ধীকে তারা লিখিত চিঠি জমা দিয়েছেন। এই তালিকায় আছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। শনিবার ওই ১৩ জন নেতার মধ্যে বিস্তর বৈঠক হয়। প্রধানমন্ত্রী প্রশংসা করেন গোলাম নবী আজাদ। তবে প্রশংসার বিষয়টি কিন্তু শুধুমাত্র গোলাম নবীর দিক থেকে নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে যথেষ্ট সম্মান করেন বলে জানা যায়। উল্লেখ্য, দিন কয়েক আগে রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে অবসর গ্রহণ করেছেন গোলাম নবী আজাদ। বর্ষিয়ান সংসদের বিদায় বক্তৃতায় অত্যন্ত আবেগ প্রবন হয়ে পড়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা সৌজন্য দেখিয়েছিলেন গোলাম নবী আজাদ নিজে। তবে এবারে গোলাম নবী আজাদ এর এহেন মন্তব্যের পর সন্দেহাতীতভাবে জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
২৭ নভেম্বর

"এনারা নাকি বিজেপির মুখ!" কটাক্ষ কুণাল ঘোষের

Narendra Modi