১২ নভেম্বর, ২০২৬
দেশ

"ওর বাবাও গ্রেফতার করতে পারবে না", প্রশাসনকে তাচ্ছিল্যের সুরে চ্যালেঞ্জ বাবা রামদেবের

সোশ্যাল মিডিয়াতে "#অ্যারেস্টরামদেব" ট্রেন্ড শুরু হয়েছে
Baba Ramdev Bengali News
বাবা রামদেব https://www.facebook.com/swami.ramdev
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২১
শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৪:৫৯

করোনা (Corona) সংক্রমনের মাঝেই বারংবার খবরের শিরোনামে উঠে আসছেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)। তবে তাঁর খবরের শিরোনামে উঠে আসার কারণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর সাথে বাকবিতন্ডা। আসলে কিছুদিন আগে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় যেখানে বাবা রামদেব বলেছেন, "চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। এই অ্যালোপ্যাথি হল একটি দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।" এই ভিডিও ভাইরাল হতেই রামদেবকে আইনি নোটিশ পাঠায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA। এমনকি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে রামদেবকে দেশদ্রোহ মামলায় গ্রেফতার করার আর্জি জানায়।

এমন পরিস্থিতিতে আবারও আজ অর্থাৎ বৃহস্পতিবার বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা ও অ্যালোপ্যাথিক চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বাবা রামদেবকে গ্রেপ্তার করা নিয়ে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা গিয়েছে। ভিডিওতে অত্যন্ত আত্মবিশ্বাসী কন্ঠে একপ্রকার হাসতে হাসতে বাবা রামদেব চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, "স্বামী রামদেবকে ওর বাবাও গ্রেপ্তার করতে পারবে না। ওরা 'ঠগ রামদেব', 'মহাঠগ রামদেব', 'গ্রেপ্তার রামদেব' ইত্যাদি ট্রেন্ড আনার চেষ্টা করছে নেট দুনিয়ায়। ওরা এরকম করুক। আমার লোকেরা এসব দেখে অভ্যস্ত।" আসলে তাঁর বিতর্কিত মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় "#অ্যারেস্টরামদেব" ট্রেন্ড শুরু হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured