২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

সাইলেন্ট ম্যাসেজিং বা গানের প্রিভিউ শেয়ার! ইনস্টাগ্রাম নিয়ে এলো ৭ নতুন ফিচার, দেখে নিন একনজরে

ইন্সটাগ্রামের সমস্ত নতুন ফিচার আপনিও ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপটি আপডেট করেই
Instagram on smartphone Bengali News
unsplash.com/s/photos/instagram-logo
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২ এপ্রিল ২০২২ ১৯:২৭

হোয়াটসঅ্যাপের পথেই এবার ভয়েস মেসেজের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এল ফেসবুক মেটা অধিকৃত ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে মোট ৭ টি নতুন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে মূলত তিনটি ফিচার রয়েছে ডাইরেক্ট মেসেজ বা ডিএম সংক্রান্ত। বাকি ফিচারগুলো ব্যবহারকারীরা গ্রুপ চ্যাট করার সময় বেশি উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি, ইন্সটাগ্রামের সমস্ত নতুন ফিচার আপনিও ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপটি আপডেট করে নিলে। তবে ফিচারগুলির মধ্যে বেশ কয়েকটি বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকটি ফিচার উপলব্ধ হয়েছে ভারতেও।

একনজরে দেখে নিন ইন্সটাগ্রামের নতুন ৭ ফিচার:

১) ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি নতুন শর্টকাট যুক্ত করেছে যাতে ব্যবহারকারীরা নির্দিষ্ট মেম্বারের কাছে কনটেন্ট পাঠাতে পারে। শেয়ার অপশন ক্লিক করলেই ব্যবহারকারীরা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের পোস্ট শেয়ার করতে পারবেন।

২) এবার থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কোনো কনটেন্ট ব্রাউজিং করার সময় রিপ্লাই করতে পারবেন। এই ঘোষণা করেছে ইনস্টাগ্রাম পেরেন্ট সংস্থা মেটা। এই ফিচার পাওয়া গেলে কনটেন্ট ব্রাউজিংয়ের সময় মেসেজের রিপ্লাই দেওয়া খুবই সহজ হয়ে যাবে।

৩) এবার থেকে ইনবক্স এর ওপরে ফেসবুকের মতোই ব্যবহারকারীরা দেখতে পাবেন কে কে ওই সময় ইনস্টাগ্রামে অনলাইন রয়েছেন। তবে এটি কি করে কাজ করবে সেই সম্বন্ধে এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে ব্যবহারকারীদের নিজের 'অ্যাক্টিভিটি স্ট্যাটাস' এনেবেল করতে হতে পারে।

৪) নতুন একটি ফিচার এনে ব্যাপক চমক দিয়েছে ইনস্টাগ্রাম। এবার থেকে কাউকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠালে যাতে তার কাছে নিঃশব্দে মেসেজ যায়, তার জন্য নতুন ফিচার এসেছে। জানা গেছে, মেসেজ লেখার আগে টাইপ করতে হবে @silent। তাহলেই নোটিফিকেশনের শব্দ ছাড়াই মেসেজ পৌঁছে যাবে অন্যজনের কাছে। এরফলে মূলত মাঝরাতে বা কাজের ফাঁকে কাউকে মেসেজ পাঠালে সে নোটিফিকেশনের শব্দে বিরক্ত হবেন না।

৫) ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য একটি গানের ৩০ সেকেন্ড প্রিভিউ শেয়ার করার অনুমতি দিচ্ছে। এবার থেকে অ্যামাজন মিউজিক বা স্পটিফাই বা অ্যাপেল মিউজিক থেকে ৩০ সেকেন্ড এর সং প্রিভিউ শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

৬) গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা এবার পোল অপশন তৈরি করতে পারবেন।

৭) এবার থেকে ইনস্টাগ্রাম গ্রুপের মেম্বাররা নতুন চ্যাট থিম ব্যবহার করতে পারবেন, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding