১১ অক্টোবর, ২০২৬
খেলা

Virat Kohli: কোহলির নতুন রেকর্ড, ইনস্টাগ্রামে ফলোয়ার্স ২০০ মিলিয়ন

কিং কোহলির সামনে এখন রোনাল্ডো এবং মেসি
Virat kohli Bengali News
বিরাট কোহলি @instagram/virat.kohli
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুন ২০২২
শেষ আপডেট: ৮ জুন ২০২২ ১০:১০

ব্যাটে খরা চললেও কী যায় আসে, সামাজিক মাধ্যমে যথেষ্ট জনপ্রিয় ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার্সের ঘরে ঢুকে গেলেন কিং কোহলি। ক্রিকেট দুনিয়ায় তিনিই সকলের সেরা। সামনে প্রতিপক্ষ কেবল দু'জন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি।

প্রথম ভারতীয় হিসেবে তিনি এই নজির তৈরি করলেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিদের পেছনে ফেলে বিরাট কোহলির এই নতুন রেকর্ডে উচ্ছ্বসিত বিরাট অনুরাগীরা। বিশ্বের সমস্ত ক্রিকেটারদের মধ্যে কোহলির এই রেকর্ডের কথা তিনি নিজেই জানিয়েছেন। এক ইনস্টা পোস্টে কোহলি বলেছেন, "২০০ মিলিয়নের শক্তি। ইনস্টায় আমাকে সমর্থনের জন্য ধন্যবাদ।"

খেলোয়াড়দের মধ্যে গোটা বিশ্বে সবার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টায় তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৫ কোটির বেশি অর্থাৎ ৪৫০ মিলিয়ন। দ্বিতীয় স্থানে অবশ্যই লিওনেল মেসি। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৩৩৩ মিলিয়ন। আর তৃতীয় স্থানে চলে এলেন কিং কোহলি। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২০০ মিলিয়ন। ক্রিকেটার হিসেবে প্রথম তিনিই তবে সমগ্র বিশ্বের খেলোয়াড়দের তালিকায় তাঁর অবস্থান তিন নম্বরে।

গত কয়েক মাসে কোহলির ব্যাটে খরা চলছে। চলতি বছরের আইপিএলে তেমন কোন রান করতে পারেননি তিনি। ছেড়েছেন আইপিএলের অধিনায়কত্বের দায়িত্ব। ঘরে-বাইরে যথেষ্ট সমালোচনা হয়েছে বিরাট কোহলিকে নিয়ে। এর মধ্যেই ইনস্টায় বিরাট কোহলির এই রেকর্ডে খুশি বিরাট অনুরাগীদের একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri