৪ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

ভ্যালেন্টাইন ডের সাজে থাকুক লাল বা গোলাপীর ছোঁয়া, জেনে নিন টিপস

ভালোবাসার মানুষের সঙ্গে বিশেষ ভাবে পালন করুন দিনটি
Sharly Bengali News
instagram.com/sharly_modak
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১০

এখন বিশ্ব জুড়ে পালিত হচ্ছে 'ভালোবাসার মরশুম'। সামনেই ভ্যালেন্টাইন ডে! ভালোবাসার মানুষের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন তো করবেনই, সঙ্গে নিজেকেও বিশেষ করে তুলতে ভুলবেন না। কী ভাবে নিজেকে বিশেষ করে তোলা যায়, রইল তারই কিছু পরামর্শ।

গোলাপী ছোঁয়া - প্রেমের ক্ষেত্রে লাল বা গোলাপী রঙ বেশ গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। ভ্যালেন্টাইন ডের দিন অনায়াসেই সাজতে পারেন গোলাপী পোশাকে। একটি শর্ট গোলাপী রঙের ওয়ান পিস এবং মেকআপে হালকা গোলাপী ব্লাশ দিয়ে দিলেই আপনি হয়ে উঠবেন সকলের মধ্যমণি।

লালের কামাল - প্রেমের দিবসে লাল রঙ থাকবে না, তা হয় না! লাল রঙের যে কোনও ধরনের পোশাক বেছে নিন এই বিশেষ দিনে। এখন যেহেতু গরম সেই ভাবে পড়েনি, তাই চুল খোলা রেখেই স্টাইল করতে পারেন। আর সঙ্গে গাঢ় করে লাল লিপস্টিক! ব্যাস, "শো'জ টপার" হতে আপনাকে আর আটকায় কে!

কর্সেট টপের জাদু - যেহেতু এখন সময়টা না ঠান্ডা, না গরম, তাই সহজেই এই বিশেষ দিনে নিজেকে বিশেষ করে তুলতে পরতে পারেন কর্সেট টপ। সঙ্গে হাঁটু পর্যন্ত ডেনিম স্কার্ট। গয়নার দিকেও একটু লক্ষ্য রাখবেন। চেষ্টা করবেন অ্যান্টি টার্নিস, হালকা অলঙ্কার পরিধান করার। পরতে পারেন লেয়ার্ড নেকলেসও। হালকা মেকাপ এবং স্নিকার্সের সঙ্গে আপনার এই 'লুক' সবার মাঝে নজর কাড়বে।

প্রিয় পোশাক - এছাড়াও ভ্যালেন্টাইন ডের রাতে পরার জন্য বেছে নিতে পারেন আপনার সবচেয়ে পছন্দের ঝলমলে পোশাকটি। সঙ্গে রূপালী বা সোনালী গয়না। পরতে পারেন হিল জুতোও। সঙ্গে থাকুক নিউড মেকআপের ছোঁয়া। ব্যাস, এইভাবেই প্রিয় মানুষটির সঙ্গে ভালোবাসার উৎসবে উদযাপন করতে নিজেকে প্রস্তুত করে তুলুন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster