২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

মা-বোনকে ছুরির কোপ, রিজেন্ট পার্কে গ্রেফতার যুবক

গুরুতর অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মা
blood sharp knife crime Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২১ ২২:১০

যে মা জন্ম দিয়ে তিলে তিলে বড়ো করে তোলেন সন্তানকে, তাঁর উপরেই প্রানঘাতী হামলা ছেলের! সোমবার সকালে শরীরে শিহরন জাগানো এমন ঘটনারই সাক্ষী থাকল কলকাতার রিজেন্ট পার্ক এলাকা। শুধু মা-ই নয়, বোনকেও ছুরিকাঘাত অভিযুক্ত যুবকের। তবে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় আক্রান্তা মা ভর্তি কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

সূত্রের খবর, রিজেন্ট পার্কের পূর্ব পুটিয়ারির বাগানপাড়া এলাকার বাসিন্দা রোহন গোমস। মা, বোন এবং স্ত্রীকে নিয়ে তার বাস। বাবা কর্মসূত্রে বিদেশে থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ছ'টা নাগাদ হঠাৎই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রোহন। কেরোসিন তেল ঢেলে বাড়ি জ্বালিয়ে দেবে বলে হুমকি দিতেও শোনা যায় তাকে। সেই সময় তার মা-বোন থেকে বোঝাতে চেষ্টা করলে দুটি ছুরি নিয়ে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত।

প্রথমে সে ছুরি দিয়ে বোনকে আঘাত করে। এরপর মাকে এলোপাতাড়ি ছুরির কোপ মারতে থাকে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। তাঁরাই খবর দেন রিজেন্ট পার্ক থানায়। পুলিশ এসে উদ্ধার করে মা-বোনকে। মাকে পাঠানো হয় হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতারও করেন তাঁরা।

যদিও পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নেশা করত রোহন। পাশাপাশি বেকারত্বের অবসাদেও ভুগছিল সে। তবে নিছকই মাদকাসক্ত হয়ে এমন কান্ড, নাকি এর পিছনে অন্য কোনো কারন আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata