২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

Work From Home-এর বিকল্প এবার Work Pods, ভাড়া মাত্র ৩০ টাকা

জেনে নিন কী এই ওয়ার্ক পড
office desk job Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১১ আগস্ট ২০২১ ১০:১৭

কোভিড আবহে (Covid-19) বদলে গেছে মানুষের কাজের ধরণ। বদলেছে কাজের সময়ও। চিরাচরিত ১০-৫ টার ডিউটিতে পড়েছে ছেদ। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ছাড়া অধিকাংশ অফিস, স্কুল এমনকী আদালতের কাজকর্ম চলছে ঘরে বসে। যার পোশাকি নাম 'Work From Home'। কিন্তু বাড়ির ছোট্ট পরিবেশের মধ্যে পড়তে হচ্ছে নানান ঝামেলায়। করা যাচ্ছে না ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জরুরি মিটিং কিংবা কোন জব ইন্টারভিউ। পাশাপাশি ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট সংযোগের অব্যবস্থা তো আছেই। এই সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে 'Work Pods' ব্যবস্থা। এবার কলকাতার উপকন্ঠে নিউটাউনে (New Town) চালু হতে চলেছে এমন পরিষেবা।

কী এই ওয়ার্ক পড? ওয়ার্ক পড হল কাঁচের তৈরি অল্প পরিসরের একটি কিউবিকল, যেখানে কাজের সুবিধার জন্য থাকবে বিদ্যুৎ সংযোগ। সঙ্গে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। বিশ্বের বিভিন্ন দেশেই এই পরিষেবা চালু রয়েছে। তবে কলকাতার মানুষের কাছে বিষয়টি নতুন। অনলাইন কাজকর্ম, অফিসিয়াল কাজ বিশেষ করে ভিডিও কনফারেন্সিং-এর কাজের উপযুক্ত জায়গা হল এই ওয়ার্ক পড। যেখানে অল্প পরিসরের মধ্যেই একজন মানুষ তাঁর অফিসিয়াল সমস্ত কাজকর্ম করতে পারবেন। কলকাতায় KNTA এই পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে।

একটি ওয়ার্ক পডে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কাজ করতে পারবেন মানুষ। প্রতি ৯০ মিনিটের জন্য ব্যয় করতে হবে ৩০ টাকা। আপাতত ২০ জন এই ওয়ার্ক পডে বসে কাজ করতে পারবেন। শীততাপ নিয়ন্ত্রিত এই ওয়ার্ক পডে মিলবে হাই স্পিড ইন্টারনেট। আপাতত স্পটে গিয়ে বুকিংয়ের মাধ্যমে ওয়ার্ক পড ভাড়া নিতে পারবেন সাধারণ মানুষ। তবে ভবিষ্যতে স্লট বুকিংয়ের মাধ্যমে ওয়ার্ক পড ভাড়া নেওয়া যাবে বলে জানা গেছে। কাজের পাশাপাশি মিলবে চা, কফি এবং খাবার। অবশ্য তার জন্য দিতে হবে আলাদা চার্জ। আগামী ১৩ অগাস্ট থেকেই নিউটাউনে চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা। তবে কলকাতার কাছে এই নতুন বিষয় কতটা গ্রহণযোগ্যতা পায়, তাই এখন দেখার বিষয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata