২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

টানা ৪ দিন লিফটে আটকে মহিলা, NRS হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য

এক বোতল জল ও এক প্যাকেট চিড়ে খেয়ে কীভাবে চারদিন সময় কাটালেন গোটা ঘটনায় চাঞ্চল্য
NRS Medical Bengali News
facebook.com/NRSMC.Kolkata/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২ জানুয়ারি ২০২২ ১১:২০

গ্রাম থেকে হাসপাতালের (Hospital) আউটডোরে এসেছিলেন ডাক্তার দেখাতে। সব ঠিকঠাকই ছিল। লিফটে উঠতে গিয়ে আটকে পড়েন তিনি। তা আবার দু-চার ঘন্টার ধাক্কা নয়, টানা চারদিন আটকে ছিলেন তিনি। ঘটনায় হতবাক কর্তৃপক্ষ। এতবড় প্রতিষ্ঠানে এত মানুষের আনাগোনায় কীভাবে যে তিনি টানা চারদিন আটকে পড়েছিলেন, তা নিয়ে ধন্ধে প্রশাসন।

ঘটনাটি খোদ কলকাতার (Kolkata) এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা। উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) বাদুড়িয়ার (Baduria) বাসিন্দা আনোয়ারা বিবি এন আর এস মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন। ষাটোর্ধ্ব বয়স আনোয়ারা বিবি দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। সোমবার তিনি ডাক্তার দেখাতে এসেছিলেন। আউটডোরে ডাক্তার দেখানোর টিকিট কেটে তিনি যথারীতি পৌঁছে যান। বিপত্তি ঘটে লিফটে। লিফট আটকে যায় মাঝপথে। আর টানা চারদিন লিফটের মধ্যে আটকে ছিলেন বলে অভিযোগ।

যদিও গোটা ঘটনায় বিস্মিত হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ। এন আর এস হাসপাতালের মতো এমন ব্যস্ত হাসপাতালে একজন মানুষ টানা চারদিন কীভাবে আটকে থাকতে পারেন, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। আর চারদিন লিফট ঠিক হবে না, এমনটা তো অবাস্তব বলেই মনে করছেন একাংশ। আনোয়ারা বিবি শনিবার এক আত্মীয়ের বাড়ি পৌঁছান। আর প্রশ্ন উঠেছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তিনি কোথায় ছিলেন সে নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও আনোয়ারা বিবির পরিবারের দাবি তিনি এই চারদিন লিফটেই আটকে ছিলেন। এক বোতল জল ও চিড়ে খেয়ে চারদিন তিনি লিফটেই কাটিয়েছেন। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata