১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

শীতের দাপুটে ইনিংস, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

জেলাগুলিতে পারদ-পতন অব্যাহত, দার্জিলিংয়ে তাপমাত্রার ওঠা-নামা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ৯:২৩

গোটা দেশজুড়ে যেন শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েকটি রাজ্যে গত কয়েকদিনে যে হারে তাপমাত্রার পতন ঘটেছে, তাতে শীতের দাপুটে ইনিংস আতঙ্ক ধরিয়েছে মানুষের মনে। উত্তরপ্রদেশ, দিল্লি-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে তরতর করে পড়েছে তাপমাত্রা। পিছিয়ে নেই বাংলাও। গত ২ দিনের তুলনায় সোমবার তাপমাত্রার যে হারে পতন হয়েছে, তা এ মরশুমের সর্বনিম্ন। কলকাতাতে ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে যেন শৈত্যপ্রবাহ চলছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। উত্তরবঙ্গে তো কথাই নেই। শীতের দাপটে কাবু সাধারণ মানুষ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও আকাশ পরিষ্কার রোদ ঝলমলে থাকবে। আর তাপমাত্রার পারদ-পতন অব্যাহত থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। শহর কলকাতার তুলনায় জেলাগুলিতে আরও তাপমাত্রা কমেছে। এ মরশুমের শীতলতম দিন হতে চলেছে আজ।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন ঘটেছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নেমে গেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। শীতের তীব্রতায় রীতিমতোই কাবু সাধারণ মানুষ। শহর কলকাতায় এত পারদ-পতন খুব কম বার হয়েছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন ধরেই চলবে, হাওয়া অফিস সূত্রে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun