১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

করোনার কোপ! নেতাজির জন্মদিন থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাশ টানল নবান্ন

সবুজ সংকেত মিলতেই চূড়ান্ত হল এই সিদ্ধান্ত
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১২:০২

একদিকে করোনা (Coronavirus), অন্যদিকে ট্যাবলো বিতর্ক (WB Tableu Controversy), দু'টিতেই রাশ টানতে এবার নয়া সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। শেষমেশ প্রজাতন্ত্র দিবসের (Republic Day) উদযাপনী অনুষ্ঠানের আয়োজনে টানা হল রাশ। এবছর মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠান হবে প্রজাতন্ত্র দিবসে। কেন্দ্রের বাতিল করা দুটি ট্যাবলোই থাকছে কুচকাওয়াজে। পাশাপাশি, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও কোনও মিটিং মিছিল করা হবে না, সাফ সিদ্ধান্ত নবান্নের।

নবান্ন সূত্রে খবর, সোমবারই মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই করোনা বিধিনিষেধ মেনে আগামী ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি কীভাবে উদযাপন করা যায়, তা নিয়েই আলোচনা চলে। অবশেষে স্থির হয় এই সিদ্ধান্ত। শেষে সবুজ সংকেত মিলতেই চূড়ান্ত হল এই সিদ্ধান্ত।

নবান্ন সূত্রের খবর, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ২৬ জানুয়ারির অনুষ্ঠানে কাটছাঁট করা হবে। মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠান করা হবে। রেড রোডের কুচকাওয়াজে থাকবে দুটি ট্যাবলো। একটি নেতাজির, অন্যটি পুলিশের। এছাড়াও চলবে না মিটিং-মিছিল। কমছে আমন্ত্রিতদের তালিকা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee