১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

লাগামহীন ভাড়া নিচ্ছে অ্যাপ ক্যাবগুলি, নিয়ন্ত্রণে আনতে রাশ ধরল খোদ পরিবহন দপ্তর

মার্চ মাস থেকেই নিয়ন্ত্রণ কার্যকর হবে
cab taxi ola uber ride sharing Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ মার্চ ২০২২
শেষ আপডেট: ১ মার্চ ২০২২ ১৮:০২

অ্যাপ ক্যাবগুলির লাগামছাড়া ভাড়ার ওপর এবার লাগাম দিতে চলেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, আগামী মার্চ মাস থেকেই কার্যকারী হতে পারে এই নীতি। অর্থাৎ এবার থেকে রাজ্যের পরিবহন দপ্তর নিয়ন্ত্রণ করবে ওলা-উবেরকে। পরিবহন দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, লাগামহীন ভাড়ার উপর লাগাম কষার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিদিন বিভিন্ন কারণের জন্য অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ছে পরিবহণ দপ্তরে। কিন্তু সরকারি নিয়ন্ত্রণ না থাকায় উক্ত সংস্থার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময় অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে একতরফা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ জমা পড়ে। তবে নতুন এই বিধি চালু হয়ে গেলে অ্যাপ ক্যাব সংস্থাগুলি আর ইচ্ছামতো ভাড়া নিতে পারবে না বলেই জানা যাচ্ছে। এই নীতির খসরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি সায় দিলেই কার্যকর হবে নতুন বিধি।

বর্তমানে ক্যাবে উঠলেই একজন যাত্রীকে ৪৫ টাকা দিতে হয়। এরপর কিলোমিটার প্রতি ১০ টাকা করে ভাড়া বাড়তে থাকে। এর সঙ্গে আরও একাধিক চার্জ মিলিয়ে একটি বিশাল অঙ্কের ভাড়া দাঁড়িয়ে যায়। যাত্রীদের অভিযোগ সুযোগ-সুবিধা বুঝে দুই থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হয়। নতুন বিধি কার্যকর হয়ে গেলে অভিযুক্ত সংস্থার কাছে লাগামছাড়া ভাড়া আদায় নিয়ে কৈফিয়ত তলব করতে পারবে দপ্তর। সঠিক কৈফিয়ত না দিতে পারলে শো-কজ করা হতে পারে ওই নির্দিষ্ট সংস্থাকে। এছাড়াও জানা যাচ্ছে, ড্রাইভার নিয়োগে একাধিক নতুন নিয়ম বলবৎ হতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body