৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

১০ নয়, বাসে উঠলে নূন্যতম ভাড়া ৭ টাকা, কড়া নির্দেশ হাইকোর্টের

বাস সংগঠনকে এবার এই বিষয়ে চিঠি দিতে চলেছে রাজ‌্য পরিবহণ দপ্তর
Private bus kolkata Bengali News
instagram.com/kolbusopedia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১২:৩২

করোনা-পর্বে লকডাউনের পর থেকে বেসরকারি বাসের ইচ্ছেমতো ভাড়া নেওয়া নতুন নয়। বাসে উঠলেই নূন্যতম ভাড়া দিতে হচ্ছে দশ টাকা। এ নিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভ থাকলেও, প্রতিকার হয়নি কিছুই। এবার কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, সরকার যতদিন না ভাড়া বাড়ানোর নতুন বিজ্ঞপ্তি দিচ্ছে, ততদিন পুরোনো হারেই অর্থাৎ ন্যূনতম হিসেবে সাত টাকা ভাড়াই নিতে হবে বাসগুলিকে।

শোনা যাচ্ছে, বাস সংগঠনকে এবার এই বিষয়ে চিঠি দিতে চলেছে রাজ‌্য পরিবহণ দপ্তর। হাইকোর্টের নির্দেশ মেনে, সমস্ত বেসরকারি বাসে এবার থেকে টাঙাতে হবে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই কড়া ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যেই প্রতিটি বেসরকারি বাস ও মিনিবাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রাখতে হবে। এ বিষয়ে গতকাল পরিবহণমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, "আদালতের নির্দেশ মেনেই আমরা বাসমালিকদের জানাচ্ছি, প্রত্যেক বাসে ফেয়ার চার্ট টাঙানোর জন‌্য। ২০১৮ সালের যে ভাড়া সরকার ঠিক করেছিল, তাই নিতে হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro