১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Weather Update: জানুয়ারির শেষে শীতের ঝোড়ো ইনিংস, কাঁপছে পাহাড় থেকে সমতল

আর কতদিন শীতের দাপট? বৃষ্টির কী পূর্বাভাস? জেনে নিন বিস্তারিত
Winter sunset Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ৯:৪২

একেই বলে হয়তো ওস্তাদের মার শেষ রাতে! জানুয়ারির শুরু থেকে শীতের দাপট তেমন একটা দেখা যায়নি। কিন্তু মাসের একেবারে শেষের দিকে শীতের দাপুটে ইনিংস দেখছে বাংলা। পাহাড় থেকে সমতলে এমন হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি খুব কমবারই অনুভূত হয়েছে।হাওয়া অফিসের খবর, অন্তত আরও দিন দু'য়েক শীতের এমন দাপুটে ইনিংস তো থাকবেই।

হাওয়া অফিসের খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। শনিবারের তুলনায় আরও কমতে পারে তাপমাত্রা। শহরজুড়ে যেন শৈত্যপ্রবাহ। তবে এমন ঝোড়ো শীতের ইনিংস বেশিদিন স্থায়ী হবে না বলে হাওয়া অফিসের খবর।

শীতের দাপটে কাঁপছে পাহাড় থেকে সমতল। গতকাল সমতলের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়াতে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি এবং কল্যানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আবার সরস্বতী পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস তো আছেই। আবহাওয়াবিদদের অনুমান, এটাই হয়তো শীতের শেষ কামড়। তবে যেভাবে প্রকৃতির খেলা রোজদিন বদলাচ্ছে, তাতে প্রকৃতির অভিমুখ বোঝা মুশকিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun