২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

Weather Update : নিম্নচাপের ভ্রূকুটি কাটিয়ে শীতের ইনিংস শুরু

নামছে উষ্ণতার পারদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ৯:০৭

তাহলে কি জাঁকিয়ে এল শীত? আবহাওয়া দফতর সূত্রে তেমনটাই খবর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ কেটে গিয়ে উত্তরের ঠান্ডা বাতাস এবার ঢুকতে শুরু করেছে। যার জেরে তরতর করে নামছে উষ্ণতার পারদ। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে খবর। তার ফলে রাতেই নামবে তাপমাত্রা।

উল্লেখ্য, গত কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে আকাশ ছিল অংশত মেঘলা। এমনকী কয়েকটি জায়গায় দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। হঠাৎ-ই ঠান্ডার মেজাজ উধাও হয়ে ফের ফিরে আসে গরম। প্রধানত নিম্নচাপের জেরে উত্তরের ঠান্ডা বাতাস প্রবেশে বাধা তৈরি হয়েছিল। যদিও নিম্নচাপ কেটে যেতেই ফের ঠান্ডা ফিরে আসছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শীতের মেজাজে মজবে এবার আট থেকে আশি।

মঙ্গলবার রাতেই নেমেছে উষ্ণতার পারদ। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় তেমন বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কুয়াশার চাদরে মুড়ে ছিল। উত্তরবঙ্গেও তরতর করে নেমেছে উষ্ণতার পারদ। সেই সঙ্গে কুয়াশার দাপট তো ছিলই। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ কাটিয়ে ঠান্ডা এবার নতুন ইনিংস নিয়ে নামছে বাংলায়!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun