১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Weather Update: বাঘের থাবা মাঘের শীতে, সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি

মেঘের চাদর আজ থেকেই, দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১০:০৮

গত কয়েকদিনে তরতরিয়ে কমেছে তাপমাত্রার পারদ। মাঘের শুরু থেকেই জাঁকিয়ে শীত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্যজুড়ে শীতের দাপট থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে ভাটা পড়তে থাকে। তবে গত কয়েক দিন শীতের নয়া ইনিংসে রীতিমতো কাবু রাজ্যবাসী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে শীতের দাপট থাকছেই। মাঝেমাঝেই উত্তরবঙ্গের সমতলকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের সমতল।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের একটু ওপরে। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অধিকাংশ জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার চাদর তো ছিলই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমতে শুরু করেছে মেঘের চাদর। তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেঘ জমার ফলেই আজ থেকে বাড়তে পারে তাপমাত্রা। মাঘের শীতে সাময়িক বাধা তৈরি করতে পারে এই অকাল বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২ থেকে ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ২৩ ও ২৪ জানুয়ারি অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই চাষীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ ফের চড়তে পারে। এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun