২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

Weather Update: জাঁকিয়ে শীত কলকাতায়, বিভিন্ন জেলায় পারদ পতন অব্যাহত

জানুয়ারির শীতলতম দিন আজই, তরতর করে নামছে তাপমাত্রার পারদ
Winter sunset Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২২ ৯:০২

নতুন বছরের শুরুতে মঙ্গলবারই জানুয়ারির শীতলতম দিন, বলছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার তাপমাত্রার পারদ নামতে পারে। এদিন শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত কুয়াশার চাদরে ঢাকা। তবে কনকনে আবহাওয়া ঠিক কতদিন স্থায়ী হবে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, এবারে শীতকালে মরশুমের শীতলতম দিন ছিল গত ২০ ডিসেম্বর। এদিন তাপমাত্রার পারদ ১১.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। যদিও সেই রেকর্ড খুব বেশিদিন স্থায়ী হয়নি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উধাও হয়ে যায় শীতের কনকনে ভাব। আর চলতি মাসের শুরু থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলছে হাওয়া অফিস। বর্তমানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা -সহ বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। জেলাগুলিতে কুয়াশার প্রকোপ শুরু হয়েছে।

মৌসম ভবন সূত্রে খবর, কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পাহাড়ি এলাকায় তুষারপাত এবং সমতলে বৃষ্টির সম্ভাবনা। যদিও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে যার জেরে তাপমাত্রার পারদ চড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও সোমবার থেকে রাজ্যের একাধিক জায়গায় পারদ পতন অব্যাহত। ব্যারাকপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ পতন অব্যাহত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun