১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Weather Update: ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সঙ্গে আজ থেকে শুরু বৃষ্টি

সকাল থেকেই আকাশের মুখভার, আজ থেকেই ভিজতে পারে বাংলা
cyclone yash rain river Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ৮:৪০

বাংলায় শীতের বিদায়, বরং আজ থেকে ভিজতে পারে বাংলা।আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবারের মতো শীতকে বিদায় জানাতেই হচ্ছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

উল্লেখ্য, আগামী কয়েক দিন ক্রমশ বাড়তে পারে তাপমাত্রা। তার সঙ্গে শীতের আমেজ চলে গিয়ে এক বসন্তকালীন অনুভূতির কথা বলছেন একাংশ। এর সঙ্গে আছে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ভিজতে পারে বাংলা। আর বুধ ও বৃহস্পতিবার বাংলার প্রায় অধিকাংশ জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ভারতের পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আজ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে। এদিকে ১২ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে এমনিতেই শীতের দাপট কমেছে। উত্তরের ঠাণ্ডা বাতাস প্রবেশে প্রধান বাধা এই পশ্চিমী ঝঞ্ঝা। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটিতে চিন্তিত বাংলার কৃষক। অসময়ের এই বৃষ্টি মাঠের ফসলে বড় ক্ষতির আশঙ্কা। তবে ভারি বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।

উল্লেখ্য, আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কৃষকদের আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বিশেষ করে আলু চাষীদের মাঠের চারপাশে ড্রেনেজ ব্যবস্থার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। অকালে এমন ভারি বৃষ্টির জেরে ফের মাথায় হাত চাষীদের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun