৮ অক্টোবর, ২০২৬
কলকাতা

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের বিদায়, বৃষ্টির ভ্রুকুটি

মঙ্গল ও বুধবার বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা
yash tree field cyclone lightning rain Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ৮:৫৩

বাংলায় সেই কনকনে ঠান্ডা কি আর ফিরছে? এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবারের মতো শীতকে বিদায় জানাতেই হচ্ছে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক হলেও শনিবার স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বাড়ল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আগামী চারদিনে ক্রমশ বাড়তে পারে তাপমাত্রা। তার সঙ্গে শীতের আমেজ চলে গিয়ে এক বসন্তকালীন অনুভূতির কথা বলছেন একাংশ। এর সঙ্গে আছে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গল ও বুধবার ভিজতে পারে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ভারতের পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

১১ জানুয়ারি থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে। এদিকে ১২ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে এমনিতেই শীতের দাপট কমেছে। উত্তরের ঠাণ্ডা বাতাস প্রবেশে প্রধান বাধা এই পশ্চিমী ঝঞ্ঝা। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটিতে চিন্তিত বাংলার কৃষক। অসময়ের এই বৃষ্টি মাঠের ফসলে বড় ক্ষতির আশঙ্কা। তবে ভারি বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert