২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

"চা খেতে চলে এসো", নতুন চায়ের দোকান খুলে সোশ্যাল মিডিয়াতে ফের ভাইরাল চা কাকু মৃদুলবাবু

ইতিমধ্যেই কলকাতার অনেকে তাঁর দোকানে চা খেতে যাচ্ছেন
mridul dev shop Bengali News
চা কাকুর দোকান facebook.com/profile.php?id=100069061038452
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০২১
শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৫:৩৫

করোনার (Corona) প্রথম ঢেউয়ে লকডাউন (Lockdown) চলাকালীন সোশ্যাল মিডিয়াতে (Social Media) রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল "আমরা কি চা খাব না? খাব না আমরা চা?" উক্তিটি। এর স্রষ্টা ভাইরাল চা কাকু মৃদুল দেব (Mridul Dev)। একটি মাত্র লাইন বলে করোনা পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এরপর এক বছর কেটে গেলেও বাঙালিরা চায়ের কাপে চুমুক দিতে গেলে এখনও মনে করে ভাইরাল চা কাকুর কথা। মৃদুলবাবু সেই চায়ের কীর্তিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে খুলে ফেললেন নিজের চায়ের দোকান। তিনি চায়ের দোকান খুলে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের চা খাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা গিয়েছে চা কাকু তাঁর নতুন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি লিখেছেন, "আমার নতুন দোকান। ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানের চা খেতে চাও চলে এসো।" চা কাকু সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করতেই তা নিমেষের মধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায়।

মৃদুল বাবুর চায়ের দোকানের লোকেশন জানাতে ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন তাঁর ছেলে। পেশায় চা কাকুর ছেলে স্বাস্থ্যকর্মী। তিনি বাবার জনপ্রিয়তাকে তুলে ধরে ইউটিউবে নিয়মিত পোস্ট করে থাকেন। ভিডিওতে তিনি জানিয়েছেন, "বাবার বয়স হয়েছে। সেই সাথে লকডাউনে রাজমিস্ত্রির কাজ সেভাবে পাওয়া যাচ্ছিল না। তাই অল্প পুঁজিতে পুরোনো দোকানটা নতুনভাবে খোলা হল। আপনারা সবাই আসবেন।" ইতিমধ্যেই কলকাতার অনেকে তাঁর দোকানে যেতে শুরু করেছেন। এমনকি দূর-দূরান্ত থেকে অনেক চা কাকুর ফ্যান তাঁর দোকানে এসে চা খাবেন বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan