৯ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের বেহালায় নৃশংস খুনের ঘটনা, এবার গলার নলি কেটে খুন প্রৌঢ় ব্যবসায়ীকে

বেহালার পর্ণশ্রীর পর এবার হরিদেবপুরের ঘটনা
murder attack attempt Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১০:৩৩

শহর কলকাতার (Kolkata) বুকে একের পর এক রহস্যজনক খুন। গত কয়েক দিনে পর পর খুনের ঘটনায় ঘাম ছুটেছে গোয়েন্দাদের। বেহালার (Behala) পর্ণশ্রীতে মা ও ছেলের গলা কেটে খুনের ঘটনার রেশ এখনও কাটেনি, এর মধ্যে ফের গলা কেটে খুনের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল হরিদেবপুর (Haridebpur)। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হরিদেবপুরের একটি লেদ কারখানা থেকে বছর পঞ্চান্নর একজন নলি কাটা দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম তপন দে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই প্রৌঢ়কে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর, মৃত তপন দে-র হরিদেবপুরের রামনগরে একটি লেদের কারখানা ছিল। তিনি এই কারখানায় একাই কাজ করতেন বলে খবর। অধিকাংশ দিন গভীর রাত পর্যন্ত একাই কাজ করতেন, তবে বাড়ির লোকের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ থাকত। এদিন অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় মৃত তপন দে-র স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। বারবার ফোন করার পরও কোন উত্তর মেলেনি। ফলে বাধ্য হয়ে তিনি তাঁর বাপের বাড়িতে ফোন করে খোঁজখবর নিতে বলেন। মৃত তপন দে-র শ্বশুরবাড়ি সেই লেদ কারখানার পাশেই। শ্বশুরবাড়ির লোকজন গভীর রাতে খোঁজ নিতে গিয়ে দেখে কারখানায় ফ্যান, আলো সবই জ্বলছে কিন্তু ঘরের একটা কোনায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তপন দে। এই দৃশ্য দেখার পর শ্বশুরবাড়ির লোকের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পাঠানো হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে।

মৃতের পরিবারের তরফে জানা গেছে, মৃত তপনবাবু খুব কম কথা বলতেন। কারখানার কাজ একাই সামলাতেন। কোন কর্মচারী ছিল না। এর পাশাপাশি রোজই অনেকটা রাত করে ঘরে ফিরতেন। কিন্তু এমন ঘটনার কথা স্বপ্নেও তাঁরা ভাবেননি। এই ঘটনার পর লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ ঘটনার তদন্ত করেছে। ব্যক্তিগত আক্রোশ নাকি কোন পুরনো শত্রুতা এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে পরপর দু'টি নৃশংস খুনের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata