১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

গড়িয়াহাটের দোতলা বাড়িতে জোড়া খুন ঘিরে চাঞ্চল্য

সম্পত্তিগত বিবাদের জেরেই খুন বলে অনুমান
Murder Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১০:৪৭

আরও একবার খাস কলকাতার বুকে রহস্যজনক খুন। গড়িয়াহাটের একটি দোতলা বাড়িতে জোড়া খুন ঘিরে চাঞ্চল্য চরমে। ৭৮এ কাঁকুলিয়া রোডের ওই দোতলা বাড়ি থেকে দুজন ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সম্পত্তিগত বিবাদের জেরেই এই নৃশংস খুন বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে নিহত দুজন ব্যক্তির কবজি, ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন মিলেছে। মারধর করার পর ওই দুই ব্যক্তির কব্জির শিরা কেটে খুন করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, ওই দোতলা বাড়িটির মালিক সুবীর চাকি। তিনি আগে ওই বাড়িটির দোতলায় থাকতেন তবে এখন সেখানে আর তিনি থাকেন না। বর্তমানে নিউটাউনের একটি বহুতলে বসবাস করছিলেন সুবীরবাবু। আর এই দোতলা বাড়িটির নীচের তলাটি ভাড়া দিয়েছিলেন একটি প্রাইভেট কোম্পানিকে। সম্প্রতি, কাঁকুলিয়া রোডের এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন সুবীর চাকি এবং সেটি বিক্রির জন্যই বাড়ি দেখাতে গতদিন অর্থাৎ রবিবার গাড়িচালক রবীন মণ্ডলের সঙ্গে কাঁকুলিয়া রোডে যান তিনি।

পরিবারের তরফে জানা গেছে, রবিবার সন্ধের পর থেকেই সুবীরবাবুর সঙ্গে ফোনে আর কোনোপ্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোনটি সুইচড অফ থাকায় সন্দেহ দানা বাঁধে পরিজনদের মধ্যে। শেষমেশ উপায় না দেখে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। ওই প্রতিবেশীরাই গড়িয়াহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাস্থলে আসে পুলিশ এবং দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। নীচের তলায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সুবীরবাবুর দেহ এবং ওপরের তলা থেকে উদ্ধার হয় গাড়িচালক রবীন মন্ডলের রক্তাক্ত দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুটি দেহ। এই ঘটনার সাথে কে বা কারা জড়িয়ে, চলছে তল্লাশি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata