১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

করোনাবিধি ভেঙে বেআইনি ভাবে গ্রেফতার, অভিযোগ তুলে FIR দায়ের তৃণমূলের

এফআইআর দায়ের করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
Subrata-madan-sovon Bengali News
সুব্রত-মদন-শোভন instagram.com/madanmitraofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০২১
শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৫:৩৮

গত সোমবার নারদা স্টিং অপারেশ কাণ্ডে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দুই সদস্য সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং এক বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবং রাজনৈতিক নেতা শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chatterjee) গ্রেফতার করেছে সিবিআই। এরপরেই শুরু রাজনৈতিক টানাপোড়েন। তার মাঝেই আজ আদালতের শুনানির দিনেই সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Banarjee)। তাঁর অভিযোগ, এই গ্রেফতারি বেআইনি।

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে মহামারী আইনের ১৬৬, ১৬৬এ, ১৮৮ এবং ৩৪ ধারা ছাড়াও মহামারী আইনের ৫১ (বি) ধারা প্রয়োগ করে মামলা দায়ের হয়েছে। বলাবাহুল্য, সোমবার অর্থাৎ সিবিআই যেদিনে রাজ্যের হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার করেছিল, সেইদিনই চন্দ্রিমা ভট্টাচার্য লালবাজার থানায় এই অভিযোগ করেছিলেন। সেই মামলাটি বুধবার গড়িয়াহাট থানায় স্থানান্তর করা হল।

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ১৭মে রাজ্যে লকডাউনের মধ্যে করোনাকালে নোটিস ছাড়া নেতাদের বাড়িতে ঢুকে গ্রেপ্তারি বেআইনি পদক্ষেপ ছিল। ওদিকে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়ায় নারদকাণ্ডে ধৃত চার হেভিওয়েটের মধ্যে তিনজন- সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় উডবার্ন ওয়ার্ডে ভর্তি। কিন্তু তাঁদের এই হাসপাতালে ভর্তি কতটা সঙ্গত তা জানতে মরিয়া সিবিআই। সেকারণেই এইএমসের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে নিজস্ব মেডিক্যাল বোর্ড তৈরি করছে সিবিআই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata