১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

মর্মান্তিক! রাতের কলকাতায় লরির ধাক্কায় থেঁতলে গেল এক বাইক আরোহীর মাথা

অবহেলা! হেলমেট না থাকায় কি এই পরিণতি? উঠছে প্রশ্ন
dead body 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১১:৫৯

রাতের শহরে (Kolkata) ফের একটি বড়সড় দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল এক বাইক আরোহীর। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। মৃত ব্যক্তির মাথাটি থেঁতলে গিয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ। শহরে একের পর এক দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। পাশাপাশি এত সচেতনতামূলক প্রচার, কড়া বিধি-নিষেধের ঘেরাটোপ, সতর্ক প্রহরী কাটিয়ে বারবার দুর্ঘটনার ফলে অনেক প্রশ্নই তুলেছেন নেটিজেনদের একাংশ।

এবারের ঘটনাস্থল বেহালার (Behala) রায় বাহাদুর রোড। মৃত ব্যক্তির নাম অশোক কুমার নায়েক। বাড়ি বেহালার সেনহাটি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতেই ঘটনাটি ঘটেছে। পেছন থেকে একটি লরি সেই বাইক আরোহীকে ধাক্কা মারে। যার জেরে বাইক আরোহী অশোক ছিটকে পড়ে যান। মাথায় প্রচন্ড চোট পান তিনি। ঘটনার পর প্রচন্ড রক্তক্ষরণ হয় তাঁর।মাথাটি প্রায় থেঁতলে গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অশোকের মাথায় কোন হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো এতটা গুরুতর আঘাত হত না। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর। ঘটনার পর ঘাতক লরিটিকে উদ্ধার করা সম্ভব হলেও লরি চালক পলাতক।

এমনিতেই রাতের দিকে লরি চালকদের একাংশ অনেক সময় ঘুমিয়ে পড়েন। তখনই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এরফলে রাজ্য পুলিশের তরফে লরি চালকদের গাড়ি থামিয়ে চা, বিস্কুট দিয়ে সজাগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও দুর্ঘটনা থামানো যাচ্ছে না। ঘটনার পর বেহালা থানার পুলিশ উপস্থিত হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। লরি চালকের তল্লাশি শুরু হয়েছে। দিন কয়েক আগে নদিয়ার ঘটনার পর ফের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata