২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

মর্মান্তিক! চিংড়িহাটায় ট্রাকের ধাক্কায় প্রাণ খোয়ালেন একজন বাইক আরোহী

গুরুতর আহত আরও এক, ঘটনায় চাঞ্চল্য
Bike accident Bengali News
বাইক দুর্ঘটনা Pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১০:১৮

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন একজন। গুরুতর জখম আরও এক। ঘটনাস্থল সেই চিংড়িহাটা (Chingrihata)। গত কয়েক মাসের মধ্যে একের পর এক সড়ক দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন একাংশ। বিপজ্জনক রাস্তা হওয়া সত্ত্বেও বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন একাংশ। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসনের কর্তারা।

সূত্রের খবর, রুবি হয়ে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিলেন সাগর পাল নামে এক বছর ছাব্বিশের যুবক। মোটর বাইক চালাচ্ছিলেন আর এক যুবক। যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চিংড়িহাটার কাছে নির্মীয়মাণ মেট্রো স্টেশনের কাছে সংকীর্ণ রাস্তায় আচমকাই বাইকের পেছনে ধাক্কা মারে একটি ট্রাক। দুজনের হেলমেট থাকা সত্ত্বেও বাইকের থেকে ছিটকে পড়ে যায় সাগর। ছিটকে পড়ার সময় মাথা থেকে হেলমেটটি খুলে যায় বলে খবর। এরফলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাগরকে মৃত বলে ঘোষণা করা হয়। আর যিনি বাইক আরোহী ছিলেন তাঁর অবস্থা অতি আশঙ্কাজনক।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, তীব্র গতিতে এসে পেছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। গতি বেশি থাকায় ট্রাক চালক নিয়ন্ত্রণ করতে পারেনি। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে। মঙ্গলবারের সকালে এমন ভয়ানক ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। চিংড়িহাটায় একের পর এক দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন একাংশ। প্রশাসনের তরফে আরও কড়া হাতে দমন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ভাইফোঁটার দিন বাঘাযতীন উড়ালপুরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ যায় গড়িয়ার সাহাপাড়ার ২৫ বছরের যুবক শুভজিৎ সুর। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের কলকাতার বুকে এমন ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata