২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

চোর সন্দেহের বশে বেধড়ক অত্যাচার! দমদম সেন্ট্রাল জেলে মৃত্যু হল বন্দির

মৃত যুবক টিটাগড়ের বাসিন্দা, বয়স ১৯
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৫:৫৮

দমদম সেন্ট্রাল জেলে (Central Jail, Dumdum) বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক টিটাগড়ে ধুন্ধুমার। ঘন্টার পর ঘন্টা ধরে বিটি রোড (BT Road) অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। যানজট তৈরি হতেই, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ চলে বলে অভিযোগ। ঠিক কী কারণে এই উত্তপ্ত পরিস্থিতি? সূত্রের খবর, চলতি মাসেই টিটাগড়ের বাসিন্দা বছর উনিশের মইনুদ্দিন খাঁ’র বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। গত ৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রাখা হয় সেন্ট্রাল জেলে।

এরই মধ্যে কাল সন্ধ্যায় মৃত্যু হল তাঁর। নিহত যুবকের পরিবারের অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন শুধুমাত্র সন্দেহের বশেই তার উপর বেধড়ক অত্যাচার করা হয়। এরফলেই মৃত্যু হয়েছে মইনুদ্দিনের। এর সঙ্গেই পরিবারের প্রশ্ন, দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর খবর কেন দেওয়া হল না?

পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে থানায় ছুটে যান তাঁর পরিজনেরা। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি মারধর করে থানা থেকে বের করে দেয় বলেও অভিযোগ পরিবারের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় বিটি রোডে বিক্ষোভ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body