২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

কাল থেকেই মেট্রোতে চালু হচ্ছে টোকেন পরিষেবা

স্মার্ট কার্ড নয়, টোকেন নিয়েই চলবে যাতায়াত
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৮:৫৬

অপেক্ষার অবসান। করোনার ধাক্কা সামলে অবশেষে কাল থেকেই চালু হচ্ছে মেট্রোতে (Metro) টোকেন পরিষেবা। প্রায় ২০ মাস বহু ঝক্কি সামলে স্মার্ট কার্ড নিয়েই যাতায়াত করতে হয়েছে সকলকেই। নিত্যযাত্রীদের এই পদ্ধতিতে কোনও সমস্যা না হলেও, যারা হঠাৎ কোনও কাজে মেট্রোতে ওঠার পরিকল্পনা করতেন, তাদের ক্ষেত্রে প্রায়শই সমস্যা নজরে আসত।

তবে অবশেষে মেট্রোতে চালু হচ্ছে টোকেন পরিষেবা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, টোকেন চালু হলে তা মানুষের হাতে হাতে ঘুরবে। কাজেই ছড়াতে পারে সংক্রমণ। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, টোকেনগুলোকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, একটি মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হবে এই টোকেনগুলি। যার নাম ইলেকট্রিক আল্ট্রাভায়োলেট লাইট। প্রতিটি মেট্রো স্টেশনেই ইতিমধ্যেই এই মেশিনের ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রের খবর, এই ধরনের ৪০টি মেশিন বসানো হয়েছে মেট্রোর বিভিন্ন স্টেশনে। এই মেশিনে নাকি টোকেনগুলি মাত্র ৪ মিনিট রাখলেই তা পুরোপুরি করোনামুক্ত হবে। এর ফলে টোকেন থেকে যাত্রীদের মধ্যে করোনা সংক্রমনের আশঙ্কা কম থাকবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata