২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

মানিকতলায় তৃণমূল-বিজেপি ধুন্ধুমার, সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

জল তোলা থেকে ক্লাব দখল, দফায় দফায় অশান্তি এলাকায়
Tmc vs bjp 2 Bengali News
তৃণমূল-বিজেপি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১০:০৫

বাংলার বিধানসভা নির্বাচন চলাকালীন দিকে দিকে রাজনৈতিক কারণে সংঘাত বেড়েই চলেছে উত্তরোত্তর। এবার রাজনৈতিক রং ছাড়া শুরু হওয়া অশান্তিতে রাজনীতির রং লেগে ভয়াবহ আকার নিল খোদ কলকাতার মানিকতলা-কাঁকুড়গাছি এলাকায়। সংঘাতে জড়ায় তৃণমূল-বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, আক্রান্ত হন পুলিশ। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় উত্তেজনা সপ্তমে।

ঠিক কি হয়েছিল গতরাতে? স্থানীয় সূত্রে জানা গেছে ৩২ নং ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় সাতসকালেই জল তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অশান্তি বাঁধে যা থেমেও যায়। বেলার দিকে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। সেখানে তার একটি অপ্রীতিকর মন্তব্যকে ঘিরে বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী কল্যান চৌবেও। নতুন পল্লী স্পোর্টিং ক্লাব কার অধীনে থাকবে সেই নিয়ে শুরু হয় দু-পক্ষের বিবাদ। বিবাদ চরমে উঠলে পারস্পরিক হাতাহাতিতে জড়ায় তৃণমূল-বিজেপি দু-পক্ষই। প্রায় মাঝরাত অবধি চলতে থাকে ভাঙচুর ও ইঁটবৃষ্টি। পুলিশ নিয়ন্ত্রণে এলে তাদেরও আক্রমণ করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আহত হয়েছেন দু'জন পুলিশকর্মী। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata