২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

করোনাক্রান্ত ৬৩ জন পুলিশ আধিকারিক, উদ্বেগে কলকাতা পুলিশ

গতকাল আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের ১৩ জন আধিকারিক
lalbazar police station Bengali News
লালবাজার পুলিশ @kolkatapolice.gov.in

গত কয়েকদিন ধরেই রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ (Covid19)। তার জেরেই আজ থেকে রাজ্যজুড়ে জারি কড়া বিধিনিষেধ। এসবের মধ্যেই চিন্তার ভাঁজ কলকাতা পুলিশে (Kolkata Police)। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও ১৩ জন আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন ৪ আইপিএস। সবমিলিয়ে কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। ইতিমধ্যেই লালবাজারের (Lalbazar) পক্ষ থেকে কলকাতার প্রত্যেকটি থানা ও ট্রাফিক গার্ডের কর্মী ও আধিকারিকদের স্বাস্থ্যসুরক্ষায় নতুন করে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। চালু হয়েছে আইসোলেশন রুম। ডিউটির সময় মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় যে ১৩ জনের শরীরে করোনার হদিশ মিলেছে, তাঁদের অধিকাংশই বড়দিন (Christmas) এবং নববর্ষের (New Year) ডিউটিতে পার্ক স্ট্রিটে (Park Street) মোতায়েন ছিলেন।

এসবের পাশাপাশি থানায় যে সকল মানুষ অভিযোগ জানাতে আসেন, তাদের প্রবেশের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। থানায় এলে কড়াভাবে মেনে চলতে হচ্ছে কোভিড (COVID-19) বিধি। একই সঙ্গে ট্রাফিক সার্জেন্টদের ট্রাফিক সংক্রান্ত মামলা করার সময় অভিযুক্তদের থেকে দূরত্ব মেনে চলতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতিতে বেশ কিছু থানায় অভিযোগকারীদের বাইরে থেকেই অভিযোগপত্র জমা দিতে হত। তবে খুব জরুরী প্রয়োজন হলে অভিযোগকারী, পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করতেন। তবে কাচ বা স্বচ্ছ ফাইবারের দেওয়ালের অন্য দিকে বসে আধিকারিকরা অভিযোগকারীদের সঙ্গে কথা বলতেন। এবারও তেমনটাই করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের (Health Department of West Bengal) রিপোর্ট অনুযায়ী, রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৪৫১২। গতকাল শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা তিন হাজারের গন্ডি পার করেছে। এই মুহূর্তে রাজ্যে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৬।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro