১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

"যারা দশ বছরে পারে না তারা এক বছরে কাজ করবে?" রাজ্যসরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ

ইচ্ছাই নেই কাজ করার, শুধু রাজ্যপাল এবং বিরোধীদের আক্রমণ করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে : দিলীপ ঘোষ
dilip ghosh mamata banerjee Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২১
শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১২:৫৩

আষাঢ় মাসের শুরুতেই খেল দেখাতে শুরু করেছে বর্ষা। প্রবল বৃষ্টিপাতের জেরে শহরের তাপমাত্রা এক ধাক্কায় ছয় ডিগ্রি কমে গিয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। প্রবল বর্ষণে জলমগ্ন কলকাতা। জলযন্ত্রণা ভোগ করছে আমজনতা। আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও আগামীকাল, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকায়। এখন বৃষ্টি থামলেও, জল-যন্ত্রণা অব্যাহত।

গতকালই এই নিয়ে কলকাতাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ফিরহাদ হাকিম। এবার এই ইস্যুকেই হাতিয়ার করে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, “যারা দশ বছরে পারে না তারা এক বছরে পারবে বলে কেউ বিশ্বাস করবে? যখন গত বছর আমফান এল, সাতদিন ধরে অন্ধকার ছিল।আজকে যারা রাজ্যপালের সমালোচনা করছেন, সেচমন্ত্রীর দোষ ধরছেন, তাঁরা ক্ষমতায় থাকাকালীন, মেয়র থাকাকালীন কাজ করতে পারেননি। কারণ, তাদের ইচ্ছাই নেই কাজ করার। করোনার ভ্যাকসিন আসছে, সাধারণ মানুষ হাহাকার করছে অথচ ভ্যাকসিন পাচ্ছেন না। শুধু রাজ্যপাল এবং বিরোধীদের আক্রমণ করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।”

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে ১৯ তারিখ অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে। কলকাতা সহ উত্তর বঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata