২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতায় এবার পুলিশের জালে পাকড়াও ভুয়ো ইডি অফিসার

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে এই নকল ইডি অফিসার সৌরভ শঙ্কর চৌধুরীর বিরুদ্ধে
lalbazar police station Bengali News
লালবাজার পুলিশ @kolkatapolice.gov.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জুলাই ২০২১
শেষ আপডেট: ৭ জুলাই ২০২১ ১৮:০৪

রাজ্যে মিলছে একের পর এক জালিয়াতদের খোঁজ। দেবাঞ্জন দেব, সনাতন রায়চৌধুরী, রাধারানী বিশ্বাসের পর এবার পুলিশের জালে আর এক ভুয়ো অফিসার। যিনি নিজেকে ইডি অফিসার বলে এতদিন দাবি করে এসেছেন। এদিন সল্টলেক থেকে পাকড়াও হন তিনি। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে এই নকল ইডি অফিসার সৌরভ শঙ্কর চৌধুরীর বিরুদ্ধে।

অভিযোগ, নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৬৮ হাজার টাকা নেয় সৌরভ। এদিকে, চাকরি বা ইন্টারভিউয়ের ডাক না পেয়ে সৌরভের কাছে টাকা ফেরত চান ভদ্রলোক। অথচ মাস ঘুরলেও ইন্টারভিউয়ের ডাক না আসতেই, পুলিশের কাছে পুরো ব্যাপারটি খোলসা করে বলেন তিনি। এরপরেই জানা যায়, সৌরভ ভুয়ো অফিসার। কারণ তিনি ইডি-র কোনও অফিসারই নয়। এই নিয়ে এবার তদন্ত শুরু করেছে পুলিস। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন সৌরভ।

প্রসঙ্গত, গতকাল পাকড়াও হন এক ভুয়ো অফিসার। ওই ব্যক্তির নাম সনাতন রায় চৌধুরী। বরানগরের মণ্ডলপাড়ার বাসিন্দা। পেশায় আইনজীবী ওই ব্যক্তি নিজের পরিচয় দিতেন পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য হিসেবে। এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর পরিচয় ছিল সিবিআই স্পেশাল কাউন্সিলের সদস্য। সরকারি অফিসারের পরিচয় দিয়ে একাধিক জমি ও বাড়ি আত্মসাৎ করেছেন ওই ব্যক্তি। সোমবারও গড়িয়াহাট এলাকায় ১০ কোটির এক সম্পত্তি দখল করতে আসেন তিনি। তারপরই পুলিশের হাতে ধরা পড়েন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata