২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভাড়া বাড়ানোর দাবিতে এবার ধর্মঘটের হুঁশিয়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের

তাঁদের দাবি, ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে
kolkata taxi cab Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৩:২৯

বাসের পর এবার ট্যাক্সি। ভাড়া বাড়ানোর দাবিতে এবার সরগরম ট্যাক্সি অ্যাসোসিয়েশন। এমনকি ভাড়া না বাড়ানো হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (Bengal Taxi Association)। একদিকে ভাড়া বৃদ্ধির দাবিতে ২ আগস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে AITUC অনুমোদিত ট্যাক্সি সংগঠন। অন্যদিকে একই সুরে ভাড়া বাড়ানোর জন্য ১২ ও ১৩ আগস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি, ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে।

প্রসঙ্গত, গোটা দেশ জুড়েই পেট্রলের সেঞ্চুরির ধারা অব্যাহত। তবে গত আটদিন ধরে একই রয়েছে পেট্রলের দাম। একদিকে করোনা পরিস্থিতিতে আয় কমেছে চালকদের, তার উপর এই মহার্ঘ পেট্রলে গাড়ি চালানো দুষ্কর হয়ে উঠেছে। সেই কারণেই ন্যূনতম ভাড়া বাড়ানোর দাবি ট্যাক্সি সংগঠনগুলির। উল্লেখ্য, কয়েকদিন আগে একই ভাবে পাবলিক বাসের মালিকরাও ভাড়া বাড়ানোর দাবি তোলা হয়েছিল। কিন্তু বাস মালিকরা ধর্মঘটের হুঁশিয়ারি দেননি।

এ পরিস্থিতিতে নিজেদের সিদ্ধান্তেই অনড় ট্যাক্সি চালকেরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এখনও রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। তবে গণ পরিবহণে এসেছে শিথিলতা। বেড়েছে মেট্রো। রাস্তায় নামানো হয়েছে বাস। তবে গণপরিবহণের ক্ষেত্রে বারংবার মূল্যে বৃদ্ধির ডাক উঠতেই, উদ্বেগে নিত্য যাত্রীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata