২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

বাড়ির ভেতর থেকে মহিলার গোঙানির শব্দ, দরজা খুলতেই থ প্রতিবেশীরা...

বাগুইআটিতে মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন নাকি নেপথ্যে অন্য ঘটনা, তদন্তে পুলিশ
Murder Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১০:১২

ভাড়াবাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ এবং খুনের চেষ্টা। বাড়ির ভেতর থেকে মহিলার গোঙানির শব্দ শুনে প্রতিবেশীদের হাতেই উদ্ধার গুরুতর জখম মহিলা। তবে এর নেপথ্যে প্রকৃত কারণ ঘিরে ধোঁয়াশায় পুলিশ। সম্পর্কের টানাপোড়েন নাকি গুপ্ত শত্রুতা সব মিলিয়ে পুলিশের জালে মূল অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, আক্রান্ত মহিলার নাম শ্রীমতী মন্ডল। তিনি মাস খানেক আগে ছেলের এবং এক ব্যক্তির সঙ্গে বাগুইআটির বারুইপাড়া এলাকায় ঘরভাড়া নেন। বাড়িওয়ালার নাম কার্তিক ঘোষ। জনৈক ব্যক্তির নাম অমিত মজুমদার। তিনি নিজেকে শ্রীমতী মন্ডলের স্বামীর পরিচয় দিয়ে থাকতে শুরু করেন। এরপর থেকে সুখেই তাঁদের ঘরকন্না চলতে থাকে। তবে বৃহস্পতিবার আচমকাই তাঁদের সুখের সংসারে ছন্দপতন ঘটে। সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই অমিত মজুমদার একজন ব্যক্তিকে নিয়ে শ্রীমতী দেবীর বাড়িতে উপস্থিত হন। প্রথমে কারোর কোন সন্দেহ হয়নি। হঠাৎ-ই সন্ধ্যে নাগাদ মহিলার গোঙানির শব্দ শোনা যায়। আর নিজের ঘর থেকে বেরোনোর চেষ্টা করছেন শ্রীমতী দেবী। স্থানীয়রা দেখতে পান ততক্ষণে তাঁর সর্বাঙ্গ রক্তে লাল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন ঘটনার কারণ কী? এর নেপথ্যে প্রকৃত ঘটনা কী? ইতিমধ্যেই এই নিয়ে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। প্রশ্ন উঠেছে অমিত মজুমদার কি আদৌ শ্রীমতী দেবীর স্বামী ছিলেন? নাকি অন্য কেউ? তাহলে তিনি কেনই-বা শ্রীমতী দেবীকে ছুরিকাঘাত করেন? এছাড়া নানা প্রশ্ন তাড়া করছে পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অমিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শ্রীমতী দেবী কোথায় থাকতেন তার খোঁজ চলছে। সূত্রের খবর, তিনি এর আগে দক্ষিণ কলকাতায় থাকতেন। প্রয়োজনে যে এলাকায় থাকতেন, সেই এলাকার লোকজনের সঙ্গে কথা বলবে পুলিশ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্রীমতী মন্ডল। প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলবে পুলিশ। তবে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ভাড়া দেওয়ার সময় আরও সাবধানতা অবলম্বনের কথা বলেছেন একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata