১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

মূত্রথলিতে অসহ্য যন্ত্রণা, জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল SSKM

বেসরকারী হাসপাতালে বিপুল ব্যয়ে করাতে পারেননি অপারেশন, মাত্র ২ টাকা ব্যয়ে সফল অপারেশন হল এসএসকেএমে
sskm hospital Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুন ২০২২
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১০:২৪

ফের নজির তৈরি করল কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতাল। মূত্রথলির পেছনে আটকে থাকার টিউমারের জটিল অস্ত্রোপচার করে রোগীকে নতুন জীবন দান করলেন এসএসকেএমের চিকিৎসকরা। মাত্র ২ টাকার বিনিময়ে পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেল এক বছর সাতেকের ছোট্ট মেয়ে।

আনন্দপুর থানার চৌবাগ এলাকার বাসিন্দা জ্যোৎস্না হালদারের মেয়ে প্রতিমা। প্রতিমার বয়স বছর সাতেকে। গত প্রায় আড়াই বছর ধরে মূত্রথলিতে যন্ত্রণা। যত সময় এগিয়েছে তলপেট তত ফুলে উঠতে শুরু করেছে। ডাক্তাররা বলেইছিলেন মূত্রথলিতে টিউমার। জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। খরচ হবে অনেক টাকা। এত টাকা জ্যোৎস্না দেবীর নেই।

উপায়ান্তর না পেয়ে জ্যোৎস্না দেবী যান কলকাতার এসএসকেএম হাসপাতালে। ২ টাকার বিনিময়ে টিকিট কেটে ডাক্তার দেখান। এসএসকেএমে সিটি স্ক্যান করে দেখা যায় প্রতিমার মূত্রথলিতে দু'টি টিউমার। জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাইরে কোথাও অপারেশন করানোর ক্ষমতা নেই তাঁদের। এসএসকেএমের চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘন্টার জটিল অস্ত্রোপচারের পর প্রতিমার মূত্রথলি থেকে সেই টিউমার বের করে দেওয়া হয়েছে।

ছোট্ট প্রতিমা এখন সুস্থ। প্রতিমার বায়োপসি রিপোর্টে তেমন কোন সমস্যা ধরা পড়েনি। জ্যোৎস্না দেবী খুশি মেয়ের সেরে ওঠায়। তিনি এসএসকেএমের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা পাশে না থাকলে এই জটিল অস্ত্রোপচার যে কোনভাবেই সম্ভব হত না, তা স্বীকার করতে দ্বিধা করেননি জ্যোৎস্না দেবী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata