২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বাড়ছে মেট্রোর সংখ্যা, এবার রবিবারেও চলবে মেট্রো

আগামী ২৯ আগস্ট থেকেই এই পরিষেবা শুরু হবে
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৫:১৫

করোনা (Coronavirus) পরিস্থিতি সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে তিলোত্তমা (Kolkata)। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নাইট কারফিউয়ের সময় কমাতেই শেষ মেট্রোর সময় বাড়ানো হয়েছিল। বর্তমানে রাত ৯টা পর্যন্ত মেট্রো পরিষেবা পান আমজনতা। তবে এবার মেট্রোর ক্ষেত্রে আরও শিথিলতা। এবার রবিবারেও মিলবে মেট্রো পরিষেবা। আগামী ২৯ আগস্ট থেকেই এই পরিষেবা শুরু হবে। তবে সাধারণ যাত্রীরা নন, আপাতত জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই ছুটির দিনে মেট্রোয় চড়ার সুযোগ পাবেন। এর জন্য লাগবে স্মার্ট কার্ড। এখনও টোকেনের ব্যবস্থা করা হয়নি।

মেট্রো কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, "শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। ১৭২টি স্পেশ্যাল মেট্রো চলবে। ওইদিন আট মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এবং রবিবার ৩৮টি করে মোট ৭৬টি ট্রেন চলবে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। তবে ওই দু’দিনই সাধারণ যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন।"

প্রসঙ্গত, উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭ জন। দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪০ জন। এখনও পর্যন্ত করোনার বলি মোট ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫২ শতাংশ। একদিনে টিকা নিয়েছেন ৫৫ লক্ষ ৫ হাজার ৭৫ জন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata