২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

দুর্গাপুজোর বিধিনিষেধ নিয়ে মুখ খুলল ফোরাম

এক নজরে সমস্ত নিষেধাজ্ঞা
Durga Pujo in kolkata Bengali News
দুর্গাপুজো নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৯:২৩

হাতে আর দুই মাসও সময় বাকি নেই। বাঙালির  দোরগোড়ায় কড়া নাড়ছে বহু প্রতীক্ষার দুর্গোৎসব। তবে এবারেও রেহাই দেয়নি করোনা (Coronavirus)। কাজেই, ব্যস্ততা বাড়ছে পুলিশেরও। ভিড়ের কথা মাথায় রেখেই ভিভিআইপি ও মহিলা পুলিশদের নিরাপত্তার জন্য এবার ৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুজোর উৎসবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিভিআইপি ও মহিলা পুলিশদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় অত্যাধুনিক প্রযুক্তিতে নিজেদের আপডেট করে নিচ্ছে কলকাতা পুলিশ। কেনা হচ্ছে অত্যাধুনিক বম্ব অ্যান্ড ইলেক্ট্রনিক ডিটেক্টরস।

অন্যদিকে এবারেও দুর্গাপুজোয় ঠাকুর দেখার বিধি আরও কড়া করল কলকাতার পুজো কমিটিগুলি। বড় পুজোগুলির সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবের তরফে জানানো হয়েছে, প্যান্ডেলে ঢুকতে গেলে দেখাতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। সঙ্গে এবারও মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে পুজো কমিটিগুলি।

একনজরে সমস্ত নিয়ম :

  1. প্যান্ডেলে ঢুকতে গেলে দেখাতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট

  2. মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।

  3. রাতে নয়, দিনে করতে হবে মণ্ডপ পরিদর্শন।

  4. মন্ডপের প্রবেশ পথের দু’ধার ঘেরা হবে বাঁশের ব্যারিকেড দিয়ে।

  5. প্রসাদে কাটা ফল দেওয়া নিষিদ্ধ করেছে ফোরাম ফর দুর্গোৎসব।

  6. প্যান্ডেলের ভিতরে ভিড় করা চলবে না।

প্রসঙ্গত, গতবছরে করোনার জেরে দুর্গাপুজোর ঠিক আগে সমস্ত পুজো মণ্ডপকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল আদালত। এবারে যদিও তেমন কিছু নির্দেশিকা জারি করেনি কলকাতা হাইকোর্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata