১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

সাতদিনের মধ্যে খালি করতে হবে ফ্ল্যাট, শোভনকে নোটিস রত্না চট্টোপাধ্যায়ের পরিবারের

অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে বলেও শোভনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এদিকে নিজের সব সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিলেন শোভনবাবু
sovan baishakhi poridorshok Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুন ২০২১
শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৭:০১

বেআইনিভাবে গোলপার্কের ফ্ল্যাটের দখল নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ তুলে উচ্ছেদ নোটিস পাঠালেন প্রাক্তন মেয়রের শ্যালক শুভাশিস দাস। এই ফ্ল্যাটে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রয়েছেন গোলপার্কের ফ্ল্যাটে। তবে এবার তাঁকে ওই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে বলে চিঠি দিলেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের পরিবার। অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে বলেও শোভনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭তে বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন শোভন। এসে ওঠেন গোলপার্কের ১৩৫, মেঘনাদ সাহা সরণির একটি বহুতলের ফ্ল্যাটে। সে বছরের জুলাই থেকে বান্ধবী বৈশাখীকে নিয়ে ওই ফ্ল্যাটে রয়েছেন তিনি। যদিও স্ত্রী রত্নার সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি শোভনের। বরং বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

তবে বলে রাখা ভাল, এই প্রথম নয়। এর আগেও রত্না দাবি করেছিলেন, ফ্ল্যাটটি আসলে শোভনের শ্যালকের নামে। ফলে শোভনের কোনও আইনি অধিকারই নেই ওই ফ্ল্যাটে থাকার। সে কারণেই একবার সন্তান নিয়ে সেই ফ্ল্যাটের নীচে অবস্থানেও বসেছিলেন রত্না।

এদিকে বুধবার সকালেই নতুন ইনিংস শুরু করেছেন শোভন-বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক প্রোফাইলে জুড়ে গিয়েছে বন্ধু শোভনের নামও। প্রোফাইল পিকচারে দুজনের ছবি। লেখা ‘The journey from Me to We begins…’। অর্থাৎ ‘শুধু আমি থেকে আমাদের একসঙ্গে পথচলা শুরু’।

আর এই ‘নতুন পথচলা’ শুরুর দিনই শোভনবাবু জানিয়ে দিয়েছেন, এখন থেকে তাঁর সমস্ত সম্পত্তির অধিকারিণী বান্ধবী বৈশাখীই। বলেন, “শুধু পাওয়ার অব অ্যাটর্নি নয়, আমার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে দিয়েছি বৈশাখীকে। আমার অবর্তমানে নয়, এখন থেকেই সবকিছুর অধিকারিণী বৈশাখী।”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata